শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বক্স অফিসে থামছে না ঝড়, ১৩ দিনে কত আয় করলো ‘ধুরন্ধর-২’

বিনোদন ডেস্ক   |   বুধবার, ০১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বক্স অফিসে থামছে না ঝড়, ১৩ দিনে কত আয় করলো ‘ধুরন্ধর-২’

বলিউডে একের পর এক রেকর্ড ভাঙছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। মুক্তির দ্বিতীয় সপ্তাহেও দুর্দান্ত দাপট ধরে রেখে ছবিটি ইতোমধ্যেই ঢুকে পড়েছে এলিট ৯০০ কোটির ক্লাবে, এখন চোখ বিশ্বব্যাপী ১৫০০ কোটির দিকে।

পরিচালক আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিং অভিনীত এই স্পাই-অ্যাকশন সিনেমাটি মুক্তির ১৩তম দিনে আয় করেছে প্রায় ২৭.৭৫ কোটি রুপি। এর ফলে ভারতের বাজারে মোট সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ৮৯৯.৯২ কোটি রুপি, আর গ্রস কালেকশন ছাড়িয়েছে ১,০৭৭ কোটি রুপি।

বিশ্বব্যাপী বক্স অফিসেও দাপট দেখাচ্ছেন রণবীর সিং অভিনীত এই সিনেমা। ইতোমধ্যেই ছবির গ্লোবাল কালেকশন ১,৪৩৫ কোটি রুপি ছুঁয়েছে, যা এটিকে চলতি বছরের অন্যতম বড় হিটে পরিণত করেছে।

১৩তম দিনের আয়ের বিশ্লেষণে দেখা যায়, হিন্দি ভার্সন থেকেই এসেছে ২৬ কোটি রুপি, যেখানে তেলেগু থেকে ১ কোটি এবং তামিল ভার্সন থেকে এসেছে ৫৫ লাখ রুপি। ভারতজুড়ে প্রায় ১৭,৮৮৩টি শোতে চলছে সিনেমাটি, দিল্লি-এনসিআর ও মুম্বাইয়ে দর্শক উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

তবে তুলনায় পিছিয়ে নেই প্রতিদ্বন্দ্বী ছবিগুলোও। বিশেষ করে ‘পুস্পা ২’ এখনো ১৩ দিনের হিসেবে কিছুটা এগিয়ে থাকলেও, গতি দেখে মনে করা হচ্ছে খুব শিগগিরই সেই ব্যবধানও কমে আসবে।

সব মিলিয়ে, রেকর্ড গড়া আর ভাঙার খেলায় ‘ধুরন্ধর ২’ এখন দর্শকদের কাছে একেবারে ‘মাস্ট ওয়াচ’। সামনে আর কত নতুন মাইলফলক ছোঁবে, সেটাই এখন দেখার।

রণবীর সিং ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, আর. মাধবন, সারা অর্জুন, রাকেশ বেদী, ড্যানিশ পান্ডোরসহ অনেকে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ