Advertise with us
শিরোনাম
Price Sensitive Information for Bay Leasing & Investment Limited স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ব্রাজিলে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, লুলাকে শি মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলবে: ডি মারিয়া সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া মেসি কি তবে ব্রাজিলেরও? গবেষণায় উঠে এলো নতুন তথ্য
Advertise with us

‘বিগ বস’ ভালো মানুষের জন্য নয়, কেন বললেন আফসানা

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘বিগ বস’ ভালো মানুষের জন্য নয়, কেন বললেন আফসানা

বলিউডের ব্লকবাস্টার ‘ধুরন্ধর’ এর গানে কণ্ঠ দিয়ে আলোচনায় এসেছেন সংগীতমিল্পী আফসানা খান। গান নিয়ে আলোচনার মাঝে বিস্ফোরক মন্তব্য করে বসছেলেন তিনি।

এই শিল্পী জানিয়েছেন, রিয়েলিটি শো ‘বিগ বস’-এ আর ফিরতে চান না তিনি। তার ভাষায়, ‘এই শো ভালো মানুষের জন্য তৈরি নয়।’

এক সাক্ষাৎকারে আফসানা বলেন, তিনি ভবিষ্যতে কোনো রিয়েলিটি শোতে অংশ নিতে আগ্রহী নন। তবে গানের প্রচারণার জন্য অতিথি হিসেবে যেতে আপত্তি নেই।

২০২১ সালে সালমান খানের সঞ্চালনায় ‘বিগ বস ১৫’–এ অংশ নিয়েছিলেন আফসানা। শো চলাকালে সহ-প্রতিযোগীদের সঙ্গে বিরোধের জেরে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরে তাকে শো থেকে বের করে দেওয়া হয়।

এদিকে, নির্মাতা আদিত্য ধর ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’–এ গান গেয়ে নতুন করে জনপ্রিয়তা পেয়েছেন আফসানা। সঙ্গীত পরিচালক শাশ্বত সাচদেব–এর সঙ্গে কাজ করে ‘নাল নাচনা’ ও ‘রাং দে লাল’ গান দুটি ব্যাপক সাড়া ফেলেছে।

আফসানার ভাষ্য, ক্যারিয়ারের শুরুতে সুযোগ পেলেও একটি গান বাদ পড়ে যাওয়ার হতাশা ছিল। তবে পরবর্তীতে সেই নির্মাতার হাত ধরেই বড় সুযোগ পান তিনি।

উল্লেখ্য, শিল্পা শেঠি–অভিনীত ‘সুখী’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন আফসানা খান। এরপর একাধিক জনপ্রিয় ছবিতে গান গেয়ে ধীরে ধীরে নিজের অবস্থান পোক্ত করছেন এই গায়িকা। সূত্র: হিন্দুস্থান টাইমস

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ