Advertise with us
শিরোনাম
Price Sensitive Information for Bay Leasing & Investment Limited স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ব্রাজিলে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, লুলাকে শি মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলবে: ডি মারিয়া সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া মেসি কি তবে ব্রাজিলেরও? গবেষণায় উঠে এলো নতুন তথ্য
Advertise with us

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক   |   শনিবার, ২৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, বিজয় ভার্মা, সোনাক্ষী সিনহা, মালাইকা অরোরা, প্রাজক্তা কোলিসহ অনেকে এই ঘটনাকে ঘিরে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।

শনিবার চলমান নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলা আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান। দিল্লির যন্তর মন্তরে এক মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে তার পদত্যাগ ছিল আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর প্রকাশের পর অভিনেত্রী সোনাক্ষী সিনহা ইনস্টাগ্রাম স্টোরিতে সংবাদটি শেয়ার করে করতালির ইমোজি ব্যবহার করেন। পরে আন্দোলনকারী সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের প্রতিক্রিয়ার একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘ভাই, কী করে ফেললে!’

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও ইনস্টাগ্রাম স্টোরিতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসংক্রান্ত একটি সংবাদ শেয়ার করেন। ক্যাপশনে তিনি কয়েকটি ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া জানান।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টের মন্তব্যের ঘরে অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা প্রাজক্তা কোলি লেখেন, ‘বিগ, বিগ, বিগ উইন!’ অভিনেত্রী মালাইকা অরোরা, ডায়ানা পেন্টি, শিবানি আখতার ও তিসকা চোপড়াও এই সিদ্ধান্তকে স্বাগত জানান।

কৌতুক অভিনেতা ও অভিনেতা বীর দাস ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত পোস্টে লেখেন, ‘বন্ধুরা’, সঙ্গে জোড় করা হাত, ভারতের জাতীয় পতাকা ও লাল হৃদয়ের ইমোজি ব্যবহার করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘তোমরা সেই বইয়ের একটি ছোট বাক্যের একটি শব্দ ফিরিয়ে এনেছ, যেটা আমরা স্কুলে পড়েছিলাম কিন্তু ভুলে গিয়েছিলাম। সামনে যা-ই ঘটুক, আজ তোমরাই জিতেছ। এবার উদ্‌যাপন করো।’

অভিনেতা বিজয় ভার্মা নিজের ইনস্টাগ্রামে ধর্মেন্দ্র প্রধানের একটি ছবি পোস্ট করে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ চলচ্চিত্রের জনপ্রিয় গান চান্না মেরেয়া–এর একটি লাইন উদ্ধৃত করেন। তিনি লেখেন, ‘আচ্ছা চলতা হুঁ… দোয়ায়োঁ মে ইয়াদ রখনা।’

আন্দোলনকারীদের দাবির মধ্যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও ছিল নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া। আন্দোলনকারী সংগঠনের দাবি, এই দুটি বিষয়ে কেন্দ্র সরকার ইতিমধ্যে আশ্বাস দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ