সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

ওল্ড ট্র্যাফোর্ডে ডার্বি হারল সিটি

খেলা ডেস্ক   |   রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওল্ড ট্র্যাফোর্ডে ডার্বি হারল সিটি

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ডার্বির রঙ হলো লাল। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে চমক দেখাল অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে বর্তমান চ্যাম্পিয়নদের বড় ধাক্কা দিল রেড ডেভিলরা।

শনিবার নিজেদের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ইউনাইটেড। সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার অতিমানবীয় সেভ এবং অফসাইডে তিনটি গোল বাতিল না হলে ব্যবধান আরও বড় হতে পারত। তবে সব বাধা ভেঙে ম্যাচের ৬৫ মিনিটে ব্রায়ান এমবেউমোর গোলে লিড নেয় স্বাগতিকরা। এরপর প্যাট্রিক ডর্গু ব্যবধান দ্বিগুণ করে দলের জয় নিশ্চিত করেন।

নতুন বছরে টানা চার ম্যাচ জয়হীন থেকে শিরোপা স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেল সিটির। অন্যদিকে এই জয়ে পয়েন্ট টেবিলের সেরা চারে উঠে এসেছে ইউনাইটেড। আর সিটির এই হারে ২২ বছর পর লিগ শিরোপার পথে আর্সেনালের অবস্থান আরও সুসংহত হলো।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us
সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ