Advertise with us
শিরোনাম
Price Sensitive Information for Bay Leasing & Investment Limited স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ব্রাজিলে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, লুলাকে শি মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলবে: ডি মারিয়া সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া মেসি কি তবে ব্রাজিলেরও? গবেষণায় উঠে এলো নতুন তথ্য
Advertise with us

স্বামীর বিশেষ দিনে আবেগঘন ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলেকে

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বামীর বিশেষ দিনে আবেগঘন ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলেকে

বলিউডের অন্যতম চর্চিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালেই রাখতে পছন্দ করেন তারা। তবে ভিকির জন্মদিনে যেন সেই গোপনীয়তায় রাখলেন না তিনি। সামনে আনলেন ছেলে বিহানকে।

ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনা কাইফ। পোস্টে ধরা পড়েছে তাদের সম্পর্কের গভীরতা, ভরসা আর বন্ধুত্ব।

অভিনেত্রী লিখেছেন, ‘সময়ের সঙ্গে আমাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। আর এখন আমাদের উদযাপন সম্পূর্ণ হয়েছে নতুন সদস্যকে (ছেলে) ঘিরে।’

পোস্টে ক্যাটরিনা জানান, ভিকি তার শক্তি, ধৈর্য আর ভালোবাসার সবচেয়ে বড় ভরসা। মজার ছলে তিনি বলেন, ‘আমার অসংখ্য প্রশ্নের উত্তর দিতে দিতে ভিকি এখন সব বিষয়ে এক্সপার্ট হয়ে উঠেছেন।’

পোস্টের সবচেয়ে বড় আকর্ষণ তাদের সন্তান বিহানের এক ঝলক। যদিও মুখ দেখানো হয়নি। ছোট্ট বিহানকে দেখা গেছে পেছন দিক থেকে। টিশার্টে লেখা ‘হ্যাপি বার্থডে পাপা’। মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই ছবি।

২০২১ সালে রাজস্থানে রাজকীয়ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের চার বছর পর গত বছরের নভেম্বরে মা-বাবা হয়েছেন তারা। সন্তান আসার পর তাদের জীবনে যে বদল এসেছে, তা মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

সব মিলিয়ে, এবারের জন্মদিন শুধু একটি উদযাপন নয়, এ যেন পরিবারে নতুন অধ্যায়ের উদযাপন। ভালোবাসা, দায়িত্ব আর ছোট্ট সন্তানের উপস্থিতিতে আরও পরিপূর্ণ হয়ে উঠেছে এই তারকা দম্পতির জীবন। সূত্র: দ্য ওয়াল

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ