শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

সিলেটের হবিগঞ্জে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রম করার পর শাহপুর স্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ করে এর বেশ কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এতে রেললাইনের ক্ষতি হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

দুর্ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। রেলওয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, লাইন সংস্কার ও উদ্ধার কাজ শেষ হলেই ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ