
জাতীয় ডেস্ক | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ | প্রিন্ট | ২৩ বার পঠিত | পড়ুন মিনিটে

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ (আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) এর বিচারপতি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
২৬ মার্চ সকাল ৬ টার দিকে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর প্রধান বিচারপতি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
