শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Advertisement Placeholder

ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ, ঢাবি সহকারী প্রক্টরের মামলা

শিক্ষা ডেস্ক   |   সোমবার, ০৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   274 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ, ঢাবি সহকারী প্রক্টরের মামলা

ব্যক্তিগত ছবি বিকৃত করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় মামলা করেছেন ঢাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভুঁইয়া। আজ সোমবার সকালে রাজধানীর শাহবাগ থানায় তিনি লিখিত অভিযোগ দেন। পরে সেটি মামলা হিসেবে রেকর্ড হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিদ মনছুর।

অভিযোগপত্রে শেহরীন আমিন ভুঁইয়া উল্লেখ করেন, কয়েক ব্যক্তি তার ছবি অশালীনভাবে সম্পাদনা করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন এবং কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করেছেন। এতে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অভিযোগে এক্টিভিস্ট মুজতবা খন্দকার, মহিউদ্দিন মোহাম্মদ, আশফাক হোসাইন ইভান এবং ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতসংখ্যক ব্যক্তির কথা অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মুজতবা খন্দকার তার ফেসবুক অ্যাকাউন্টে ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করে ক্যাপশন দেন- ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি।’ অন্যদিকে মহিউদ্দিন মোহাম্মদ ‘যৌন-কল্পনার রসদ’ আখ্যা দিয়ে তার নিজের আইডিতে একটি ফটোকার্ড শেয়ার দেন। সেখানে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করা হয়।

এতে আরও উল্লেখ করা হয়, ‘নিরব হোসাইন ডেইলি ক্যাম্পাস নিউজ পোর্টালের একটি ফেসবুক পোস্টের কমেন্টে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। আর আশফাক হোসাইন ইভান তার ফেসবুক পোস্টে আমার এডিটেড অশালীন ছবি পোস্ট করে। এ ছাড়া অজ্ঞাতনামা বিবাদীরা তাহাদের বিভিন্ন ফেসবুক আইডি থেকে ক্রমাগত ছবি এডিট করে আশালীনভাবে পোস্ট করা হচ্ছে এবং কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করা হচ্ছে।’

তিনি সাইবার সুরক্ষা আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম

যোগাযোগ

২১৯, ফকিরেরপুল (২য় তলা), মতিঝিল, ঢাকা-১০০০

মোবাইল : ০১৭১৬০৯১৭৭৩

ই-মেইল: orthonitybangladesh@gmail.com