Advertise with us
শিরোনাম
Price Sensitive Information for Bay Leasing & Investment Limited স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ব্রাজিলে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, লুলাকে শি মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলবে: ডি মারিয়া সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া মেসি কি তবে ব্রাজিলেরও? গবেষণায় উঠে এলো নতুন তথ্য
Advertise with us

তেল শোধনাগারগুলোকে রপ্তানি স্থগিতের নির্দেশ দিয়েছে চীন: ব্লুমবার্গ

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তেল শোধনাগারগুলোকে রপ্তানি স্থগিতের নির্দেশ দিয়েছে চীন: ব্লুমবার্গ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে। এর মধ্যে বড় তেল শোধনাগারগুলোকে চীন ডিজেল ও পেট্রল রপ্তানি সাময়িকভাবে স্থগিত করতে বলেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ নিউজ। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এ তথ্য দিয়েছে সংবাদমাধ্যমটি।

চীন তেলের নিট আমদানিকারক দেশ। এশিয়ার আরও কয়েকটি বড় অর্থনীতির দেশের মতো তারাও জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। বর্তমানে ওই প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ আছে।

বাণিজ্যের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত বছর সমুদ্রপথে চীনের সরাসরি অপরিশোধিত তেল আমদানির ৫৭ শতাংশ এসেছে মধ্যপ্রাচ্য থেকে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের (এনডিআরসি) কর্মকর্তারা তেল শোধনাগারগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তারা মৌখিকভাবে পরিশোধিত জ্বালানি পণ্য রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন। এই নির্দেশনা সঙ্গে সঙ্গে কার্যকর হওয়ার কথা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শোধনাগারগুলোকে নতুন কোনো রপ্তানি চুক্তি না করার এবং ইতিমধ্যে চূড়ান্ত হওয়া চালান বাতিলের জন্য আলোচনা করতে বলা হয়েছে। নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এমন সিদ্ধান্তের কথা জানেন না বলে উল্লেখ করেন।

ব্লুমবার্গ জানিয়েছে, নিয়মিত জ্বালানি রপ্তানি করে এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে পেট্রোচায়না, সিনোপেক, সিএনওওসি, সিনোকেম গ্রুপ এবং বেসরকারি শোধনাগার ঝেজিয়াং পেট্রোকেমিক্যাল। স্থগিতের নির্দেশনার বিষয়ে জানতে এএফপি কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করেছিল। তবে তারা কোনো মন্তব্য করেনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ