সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

ঘরে ম্যানসিটির পরাজয়, বড় জয় ডর্টমুন্ডের

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ২৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঘরে ম্যানসিটির পরাজয়, বড় জয় ডর্টমুন্ডের

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ঘরের মাঠে হেরেছে ম্যানচেস্টার সিটি। তাদের ২-০ গোলে স্তব্ধ করেছে জার্মানির বায়ার লেভারকুসেন।

মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ২৩ মিনিটে প্রথম ও ৫৪ মিনিটে দ্বিতীয় গোল হজম করে। তা আর শোধ করতে পারেনি।

অন্য ম্যাচে মার্সেইয়ের বিপক্ষে ২-১ গোলে হেরেছে প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেড। জোড়া গোল করেছের বাতিলের খাতায় চলে যাওয়া প্রিমিয়ার লিগে খেলা সাবেক তারকা স্ট্রাইকার পিয়েরে এমরিক অবামায়েং।

এছাড়া ঘরের মাঠ সিগনাল এডুনা পার্কে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। দলটির হয়ে গুইরেসি জোড়া গোল করেন। করিম আদিয়ামি জালে বল পাঠান।

রাতের অন্য ম্যাচে বোদোর বিপক্ষে ৩-২ গোলে জিতেছে জুভেন্টাস। অ্যাওয়ে ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় তুলে নেয় ওল্ড লেডিরা। কারাবাগকে ২-০ গোলে হারিয়েছে ইতালির অন্য ক্লাব নাপোলি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us
সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ