বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইউক্রেনে যুদ্ধ বন্ধে ভূখণ্ড নিয়ে কোনো আপস হয়নি: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউক্রেনে যুদ্ধ বন্ধে ভূখণ্ড নিয়ে কোনো আপস হয়নি: রাশিয়া

মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের বৈঠকের ব্যাপ্তি ছিল প্রায় পাঁচ ঘণ্টা। ওই বৈঠক শেষে এক রুশ কর্মকর্তা বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য ইউক্রেনীয় ভূখণ্ড নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ‘কোনো আপস হয়নি’।

ভ্লাদিমির পুতিনের সঙ্গে ওই বৈঠকে অংশ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তাঁর মেয়ে জামাই জ্যারেড কুশনার। তারা যুক্তরাষ্ট্রের তৈরি করা শান্তি পরিকল্পনার ওপর আলোচনা করেন।

বিকেলের পর শুরু হওয়া ওই আলোচনা শেষ হয় স্থানীয় সময় মধ্যরাতের দিকে। বৈঠকে উপস্থিত ছিলেন ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা কোনো সমঝোতার পথ খুঁজে পাইনি। তবে যুক্তরাষ্ট্রের কিছু প্রস্তাব নিয়ে আলোচনা করা যেতে পারে।

উশাকভ বৈঠকের কথোপকথনকে ‘খুবই গঠনমূলক’ বলে উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ওয়াশিংটন ও মস্কো উভয়ের জন্যই আগামীতে করার মতো অনেক কাজ বাকি আছে।

যুক্তরাষ্ট্রের তৈরি করা ২৮ দফার শান্তি পরিকল্পনার প্রথম খসড়াটি নিয়ে বেশ সমালোচনা হয়। তখন ইউক্রেন ও তাদের মিত্ররা বলেছিল, এটি রাশিয়ার পক্ষপাতদুষ্ট। পরে একটি সংশোধিত খসড়া তৈরি করে ওয়াশিংটন। সেটি নিয়ে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন কর্মকর্তারা বৈঠক করেন। এরপর এটির ওপর মস্কোতে আলোচনা হলো।

এই বৈঠকের আগে থেকেই ক্রেমলিন খসড়া নিয়ে নিন্দা জানাচ্ছিল। ভ্লাদিমির পুতিন বারবার বলেছেন এটি তাঁর দেশের কাছে ‘অগ্রহণযোগ্য’। রুশ প্রেসিডেন্ট বলেন, কিয়েভের ইউরোপীয় মিত্ররা যুদ্ধের পক্ষে দাঁড়িয়েছে। এসব পরিবর্তনের লক্ষ্য একটাই- পুরো শান্তি প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে বাধাগ্রস্ত করা। রাশিয়া ইউক্রেনের বন্দরগুলোতে আক্রমণের মাত্রা আরও বাড়াবে।

রুশ প্রেসিডেন্টের মন্তব্যের জবাবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, পুতিন আসলে যুদ্ধ শেষ করতে চান না। এটা এখন পরিষ্কার। এর আগে তিনি বলেছিলেন শীতকাল জুড়ে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। এখন নতুন করে সমুদ্রবন্দর ঘিরে হুমকি দিচ্ছেন।

মস্কোতে বৈঠক চলাকালে আয়ারল্যান্ড সফরে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি বলেন, এখন একটি ‘সম্মানজনক শান্তি’ প্রয়োজন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ