সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

আর্সেনালকে হারিয়ে লিগ জমিয়ে দিল ম্যানইউ

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আর্সেনালকে হারিয়ে লিগ জমিয়ে দিল ম্যানইউ

রুদ্ধশ্বাস লড়াইয়ে আর্সেনালকে ৩-২ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় জমিয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড। ২০১৭ সালের পর এই প্রথম আর্সেনালের মাঠে লিগ ম্যাচ জয়ের স্বাদ পেল রেড ডেভিলরা।

ম্যাচের ২৯ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল ইউনাইটেড। তবে ৩৭ মিনিটে জুবিমেন্দির ভুলে বল পেয়ে সমতা ফেরান ব্রায়ান এমবেউমো। বিরতির পর প্যাট্রিক ডরগুর দুর্দান্ত ভলিতে লিড নেয় সফরকারীরা। শেষদিকে মিকেল মেরিনো আর্সেনালকে সমতায় ফেরালেও শেষ রক্ষা হয়নি। শেষ বাঁশির আগে বদলি হিসেবে নামা মাতেউস কুনহার ২৫ গজ দূর থেকে নেওয়া শটে নাটকীয় জয় নিশ্চিত করে ম্যানইউ।

এই হারের ফলে ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্সেনাল। তবে ম্যানসিটি ও অ্যাস্টন ভিলা (উভয়ের ৪৬ পয়েন্ট) এখন তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। অন্যদিকে, টানা দুই বড় জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে সেরা চারে উঠে এসেছে ইউনাইটেড। টানা তিন ম্যাচ জয়হীন থেকে ২০০৪ সালের পর প্রথম লিগ শিরোপার স্বপ্নে বড় ধাক্কা খেল মিকেল আর্তেতার দল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us
সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ