Advertise with us
শিরোনাম
Price Sensitive Information for Bay Leasing & Investment Limited স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ব্রাজিলে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, লুলাকে শি মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলবে: ডি মারিয়া সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া মেসি কি তবে ব্রাজিলেরও? গবেষণায় উঠে এলো নতুন তথ্য
Advertise with us

রপ্তানি কমলো টানা ২ মাস

অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ০৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রপ্তানি কমলো টানা ২ মাস

চলতি অর্থবছরের দ্বিতীয় মাসেই পণ্য রপ্তানিতে কিছুটা হোঁচট আসে। আয় কমে যায় ৩ শতাংশের মত। তৃতীয় মাসও চলে সেই ধারায়। এবার রপ্তানি আরও কিছুটা কমেছে। সেপ্টেম্বরে রপ্তানি কমে গেছে ৫ শতাংশের মত।

গত বছরের একই মাসের চেয়ে মাসটিতে পরিমাণে রপ্তানি কমলো ১৭ কোটি ডলারেরও বেশি। রপ্তানির পরিমাণ নেমে আসে ৩৬৩ কোটি ডলারে, যা আগের সেপ্টেম্বরে ছিল ৩৮০ কোটি ডলারেরও বেশি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, তৈরি পোশাকের রপ্তানি কমেছে ৬ শতাংশের মত। মূলত পোশাকের রপ্তানি এ হারে কমে যাবার প্রভাবেই গোটা রপ্তানি আয় নেতিবাচক ধারা চলছে। পোশাকের রপ্তানি কমে দাঁড়ায় ২৮৪ কোটি ডলার, যা আগের বছরের একই মাসে ছিল ৩০১ কোটি ডলার।

একক মাসের হিসেবে রপ্তানি কমলেও অর্থবছরের প্রথম প্রান্তিক অর্থাৎ, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৬ শতাংশের মত বেশি আছে।

এর কারণ, অর্থবছরের প্রথম মাসে রপ্তানি বেশি হয় ২৫ শতাংশ। দ্বিতীয় মাস রপ্তানি কমে ৩ শতাংশের মত।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ