Advertise with us
শিরোনাম
Price Sensitive Information for Bay Leasing & Investment Limited স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ব্রাজিলে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, লুলাকে শি মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলবে: ডি মারিয়া সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া মেসি কি তবে ব্রাজিলেরও? গবেষণায় উঠে এলো নতুন তথ্য
Advertise with us

৩৮ মাস পর ৩৪ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৩৮ মাস পর ৩৪ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৮ মাস পর ৩৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আজ সোমবার দিন শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার। আর বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভ ঠেকেছে ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।

মূলত অর্থপাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সে উচ্চ প্রবাহ তৈরি হয়েছে। এতে করে বাজার থেকে প্রচুর ডলার কেনায় রিজার্ভ এভাবে বাড়ছে।

চলতি অর্থবছরের শুরু থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে ২ হাজার ৪৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২৩ শতাংশ বেশি। গত অর্থবছর রেমিট্যান্স বেড়েছিল ২৭ শতাংশ। এতে করে ব্যাংকগুলোর কাছে উদ্বৃত্ত ডলার জমা হচ্ছে। চলতি অর্থবছরের শুরু থেকে সোমবার পর্যন্ত বাজার থেকে কেন্দ্রীয় ব্যাংক ৪৭৩ কোটি ডলার কিনেছে। ফলে রিজার্ভ এভাবে বেড়েছে।

গত জানুয়ারিতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) নভেম্বর–ডিসেম্বরের জন্য প্রায় ১৫৪ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ কমে ৩২ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে নেমেছিল। আর আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভ হয় ২৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে। আকুর দায় শোধের আগে গ্রস রিজার্ভ উঠেছিল ৩৩ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। আর বিপিএম৬ অনুযায়ী, ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলার হয় ২০২১ সালের আগস্টে। তবে প্রচুর ডলার বিক্রির কারণে ধারাবাহিকভাবে কমে আওয়ামী লীগ সরকার পতনের আগে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমে যায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অর্থপাচারে কড়াকড়ির ফলে হুন্ডি কমে বৈধ পথে রেমিট্যান্স বাড়ছে। রিজার্ভ বাড়াতে যা সহায়ক ভূমিকা রেখেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ