Advertise with us
শিরোনাম
Price Sensitive Information for Bay Leasing & Investment Limited স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ব্রাজিলে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, লুলাকে শি মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলবে: ডি মারিয়া সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া মেসি কি তবে ব্রাজিলেরও? গবেষণায় উঠে এলো নতুন তথ্য
Advertise with us

হংকং ম্যাচের আগে ঢাকায় হামজা, কাল আসছেন শমিত

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ০৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হংকং ম্যাচের আগে ঢাকায় হামজা, কাল আসছেন শমিত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শক্তি বাড়ল বাংলাদেশ শিবিরে। হংকং চায়নার বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। অন্যদিকে, কানাডিয়ান লিগে ম্যাচ শেষ করে আগামীকাল (মঙ্গলবার) রাতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে আরেক প্রবাসী ফুটবলার শমিত সোমের।

আজ (সোমবার) সকালে লন্ডন থেকে বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হামজা। এরপর তিনি সরাসরি টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে দলের সঙ্গে যোগ দেন। সবকিছু ঠিক থাকলে আজ বিকালেই কোচ হাভিয়ের কাবরেরার অধীনে অনুশীলনে নামবেন তিনি।

হংকং ম্যাচের আগে হামজা তিনটি এবং শমিত একটি পূর্ণাঙ্গ অনুশীলন সেশন পাবেন। জাতীয় দলের কোচ কাবরেরা জানিয়েছেন, ‘হামজা আসায় আমরা তিনটি অনুশীলন সেশন একসাথে করতে পারব, যা দলের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

আগামী ৯ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছে না দল। হোম ম্যাচের পর ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে ফিরতি লেগে অংশ নিতে রওনা দেবে বাংলাদেশ দল।

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় অবস্থানে রয়েছে। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে হংকং দ্বিতীয় এবং গোল ব্যবধানে এগিয়ে থেকে সিঙ্গাপুর শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশের সমান ১ পয়েন্ট পেলেও গোল করতে না পারায় ভারত রয়েছে তালিকার চতুর্থ স্থানে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ