Advertise with us
শিরোনাম
Price Sensitive Information for Bay Leasing & Investment Limited স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ব্রাজিলে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, লুলাকে শি মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলবে: ডি মারিয়া সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া মেসি কি তবে ব্রাজিলেরও? গবেষণায় উঠে এলো নতুন তথ্য
Advertise with us

সেমির লড়াইয়ে তিন সুখবর ইংলিশ ক্যাম্পে

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সেমির লড়াইয়ে তিন সুখবর ইংলিশ ক্যাম্পে

দারুণ ফুটবল খেলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে টমাস টুখেলের ইংল্যান্ড। শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হবেন হ্যারি কেইনরা।

মায়ামি স্টেডিয়ামে ওই ম্যাচের আগে কার্ড জটিলতা ও ইনজুরির ধাক্কা নিয়ে কঠিন সময় পার করছিলেন ইংলিশদের জার্মান টেকনিশিয়ান টুখেল। জারেল কোয়ানসা লাল কার্ড দেখে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। একটি করে হলুদ কার্ড পাওয়ায় জুড বেলিংহাম, ডেক্লান রিচ, মার্ক গেহি এবং নিকো ও’রেইলি রেড জোনে আছেন। তাদের যেকেউ আরেকটি কার্ড দেখলে পরের ম্যাচ মিস করবেন।

সঙ্গে ইংল্যান্ড শিবিরে ছিল ইনজুরি নিয়ে দুশ্চিন্তা। বিশ্বকাপ যাত্রায় ইংল্যান্ডের বড় ভরসার নাম আর্সেনালের মিডফিল্ডার ডেক্লান রিচ। পেটের পীড়ায় তিনি টানা দু’দিন অনুশীলন করতে পারেননি। সেন্ট্রাল ডিফেন্ডার মার্ক গেহিও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অনুশীলন মিস করেছিলেন।

তবে নরওয়ে ম্যাচের আগে সুখবর হলো, তারা দুই জনই শেষ দলীয় অনুশীলনে অংশ নিয়ে পূর্ণ অনুশীলন করেছেন। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের সাবেক চেলসি ও পিএসজি কোচ জানিয়েছেন, ম্যাচ খেলার জন্য দুই জনই প্রস্তুত। তবে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া গেহিকে নিয়ে ঝুঁকি নাও নিতে পারেন ইংলিশ কোচ।

ইংল্যান্ড ভক্তদের জন্য আরও বড় সুখবর হলো- চেলসি অধিনায়ক ও জাতীয় দলের রাইট ব্যাক রিচি জেমস ইনজুরি কাটিয়ে পূর্ণ দলীয় অনুশীলন করেছেন। নরওয়ের বিপক্ষে খেলার জন্য তিনিও প্রস্তুত। ইংল্যান্ড এবারের বিশ্বকাপে রাইট ব্যাক নিয়ে সবচেয়ে বেশি ধুঁকছে। লেভ্রামেন্তো ইনজুরি নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। তার বিকল্প কোয়ানসা লাল কার্ড দেখেছেন। ইনজুরিতে ছিলেন জেমসও।

ইনজুরি মুক্ত দল পাওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইংল্যান্ড কোচ টুখেল বলেন, আমার দলে এই মুহূর্তে সেরা খবর হচ্ছে, ইনজুরি কাটিয়ে সবাই অনুশীলনে ফিরেছে। কোয়ানসরা ছাড়া যে কাউকে একাদশে নেওয়ার পথ খোলা আমার সামনে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ