Advertise with us
শিরোনাম
Price Sensitive Information for Bay Leasing & Investment Limited স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ব্রাজিলে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, লুলাকে শি মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলবে: ডি মারিয়া সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া মেসি কি তবে ব্রাজিলেরও? গবেষণায় উঠে এলো নতুন তথ্য
Advertise with us

সল্টের ফিফটির পরও দেড়শ ছুঁতে পারল না ইংল্যান্ড

খেলাধুলা ডেস্ক   |   রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সল্টের ফিফটির পরও দেড়শ ছুঁতে পারল না ইংল্যান্ড

শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে সক্ষম হয়েছে ইংল্যান্ড। লঙ্কানদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ১৪৭ রানের।

রোববার পাল্লেকেলে স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। লঙ্কান বোলারদের তোপে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশরা। মাত্র ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর আসা-যাওয়ার মিছিলে যোগ দেন বাকি ব্যাটাররা। জস বাটলার, টম ব্যান্টন ও জ্যাকব বেথেলের মতো তারকারা দুই অঙ্কের কোটাও ছুঁতে পারেননি।

সতীর্থদের এমন আসা-যাওয়ার মাঝেও এক প্রান্ত শক্ত হাতে আগলে রেখেছিলেন ওপেনার ফিল সল্ট। ১৪.১ ওভার পর্যন্ত ক্রিজে টিকে থেকে ৪০ বলে ৬২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। বাউন্ডারি হাঁকাতে গিয়ে আউট হওয়ার আগে তার ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কার মার। এছাড়া উইল জ্যাকস দ্বিতীয় সর্বোচ্চ ২১, হ্যারি ব্রুক ১৪ ও স্যাম কারান ১১ রান করে সাজঘরে ফেরেন।

ইনিংসের ১৯তম ওভারের শেষ দুই বলে উইল জ্যাকস ও জোফরা আর্চারকে ফিরিয়ে জোড়া আঘাত হানেন পেসার দিলশান মাদুশঙ্কা। ১৩৫ রানে ৯ উইকেট হারিয়ে অলআউটের শঙ্কায় পড়া ইংল্যান্ড শেষ পর্যন্ত জেমি ওভারটনের অপরাজিত ক্যামিওতে শেষ ওভারে ১১ রান তুলতে সক্ষম হয়। ফলে লঙ্কানরা পায় ১৪৭ রানের মাঝারি লক্ষ্য।

মাত্র ২৬ রান খরচায় ৩ উইকেট তুলে নেন লঙ্কান স্পিনার দুনিথ ভেল্লালাগে। আরেক স্পিনার মহীশ থিকসানা তিকশানা ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ২ উইকেট।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ