Advertise with us
শিরোনাম
Price Sensitive Information for Bay Leasing & Investment Limited স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ব্রাজিলে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, লুলাকে শি মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলবে: ডি মারিয়া সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া মেসি কি তবে ব্রাজিলেরও? গবেষণায় উঠে এলো নতুন তথ্য
Advertise with us

মে মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক ৪২ শতাংশ, ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ০৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মে মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক ৪২ শতাংশ, ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ

সদ্য সমাপ্ত মে মাসে বাজারে পণ্য ও সেবার মূল্য গত বছরের একই মাসের চেয়ে বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪২ শতাংশে, যা গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের জানুয়ারি মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সর্বোচ্চ ৯ দশমিক ৯৪ শতাংশ মূল্যস্ফীতি ছিল।

রোববার বিবিএসের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, মে মাসে খাদ্যপণ্যের চেয়ে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেশি ছিল। মাসটিতে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক শূন্য ৬ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি হয় ৯ দশমিক ৭১ শতাংশ।

গ্রাম ও শহরের মূল্যস্ফীতির হিসাবে দেখা যায়, শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতি বেশি। বিবিএসের হিসাব বলছে, মে মাসে গ্রামের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪৮ শতাংশ, যা শহরাঞ্চলে ছিল ৯ দশমিক ২৫ শতাংশ। অবশ্য, খাদ্যপণ্যে গ্রামের চেয়ে শহরে মূল্যস্ফীতি বেশি ছিল মে মাসে। এ সময় গ্রামে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯৫ শতাংশ, যা শহরাঞ্চলে ছিল ৯ দশমিক ২৯ শতাংশ। অর্থাৎ, গ্রামে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি ব্যাপক হারে বেড়ে ৯ দশমিক ৯৮ শতাংশে দাঁড়িয়েছে। এ হার শহরাঞ্চলে ছিল ৯ দশমিক ২৪ শতাংশ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ