Advertise with us
শিরোনাম
Price Sensitive Information for Bay Leasing & Investment Limited স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ব্রাজিলে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, লুলাকে শি মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলবে: ডি মারিয়া সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া মেসি কি তবে ব্রাজিলেরও? গবেষণায় উঠে এলো নতুন তথ্য
Advertise with us

মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি ব্যাংকে হামলার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি ব্যাংকে হামলার হুমকি ইরানের

ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড বা খাতাম আল–আনবিয়ার একজন মুখপাত্র হুমকি দিয়েছেন যে, ইরানে একটি ব্যাংক লক্ষ্যবস্তু হওয়ার প্রতিক্রিয়ায় দেশটি ওই অঞ্চলের ইসরায়েলি ও মার্কিন ব্যাংকগুলোকে টার্গেট করবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, ইব্রাহিম জোলফাঘারি সতর্ক করে বলেছেন, “এই অঞ্চলের মানুষদের ব্যাংকগুলোর এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা উচিত নয়”। বিবিসি বাংলা

জোলফাঘারি বলেন, “শত্রু আমাদের মার্কিন ও ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকগুলোকে লক্ষ্যকরার স্বাধীনতা দিয়েছে”।

ইরানের রাষ্ট্রীয় নিউজ চ্যানেল আরও জানিয়েছে, তেহরানে রাষ্ট্রীয় মালিকানাধীন সেপাহ ব্যাংকের একটি ভবন হামলার লক্ষ্য হয়েছে।

মঙ্গলবার ইরানের গণমাধ্যমে জানানো হয়েছিল, সেপাহ ও আরেকটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক মেল্লির সেবা কিছুটা বিঘ্নিত হয়েছিল।

বিবিসি অ্যারাবিক ইরানের নিউজ চ্যানেল ‘খবর’ এর বরাত দিয়ে জানিয়েছে, তেহরানের একটি ব্যাংকের কর্মীরা গত রাতে এক বিমান হামলায় নিহত হয়েছেন।

চ্যানেলটির তথ্যমতে, “বেতন বিতরণের প্রস্তুতির জন্য ওই কর্মীরা বিশেষ শিফটে কাজ করছিলেন”।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ