Advertise with us
শিরোনাম
Price Sensitive Information for Bay Leasing & Investment Limited স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ব্রাজিলে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, লুলাকে শি মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলবে: ডি মারিয়া সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া মেসি কি তবে ব্রাজিলেরও? গবেষণায় উঠে এলো নতুন তথ্য
Advertise with us

ভারত ম্যাচ খেলতে এবার পাকিস্তানকে আমিরাতের অনুরোধ

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারত ম্যাচ খেলতে এবার পাকিস্তানকে আমিরাতের অনুরোধ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট নিয়ে অনড় অবস্থানে ছিল পাকিস্তান। তবে বরফ গলাতে এবার আসরে নামল সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। ২০০৯ সালে লাহোরে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান যখন ক্রিকেট বিশ্বে একঘরে হয়ে পড়েছিল, তখন আরব আমিরাত তাদের ‘হোম ভেন্যু’ হিসেবে আশ্রয় দিয়েছিল। সেই সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে পিসিবিকে সিদ্ধান্ত বদলানোর অনুরোধ জানিয়েছে ইসিবি।

ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসিবি এক ইমেইলে পিসিবিকে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে।

ইসিবির ইমেইলের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র জানায়, এমিরেটস ক্রিকেট বোর্ড পিসিবিকে তাদের দুঃসময়ের কথা মনে করিয়ে দিয়েছে। যখন কেউ পাকিস্তানে খেলতে রাজি ছিল না, তখন আমিরাত তাদের ঘরের মাঠ হিসেবে ব্যবহৃত হয়েছে। সেই সম্পর্কের খাতিরেই পিসিবিকে নমনীয় হওয়ার আহ্বান জানানো হয়েছে। সূত্রটি আরও বলে, ‘আমরা আশাবাদী যে শেষ পর্যন্ত বিচক্ষণতাই জয়ী হবে এবং পাকিস্তান এ সপ্তাহের শেষ দিকে ভারতের বিপক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নেবে।’

ইমেইলে ভারত-পাকিস্তান ম্যাচের বিশাল আর্থিক গুরুত্বের বিষয়টিও তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, এই হাইভোল্টেজ ম্যাচ সব স্টেকহোল্ডারের জন্যই রাজস্ব আনে। ম্যাচটি বাতিল হলে বড় অঙ্কের আয় হারাবে সবাই, যা কারও জন্যই কাম্য নয়।

এর আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও (এসএলসি) পাকিস্তানকে একই অনুরোধ করেছিল। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ম্যাচটি হওয়ার কথা। ম্যাচটি না হলে লঙ্কানদের পর্যটন ও রাজস্ব আয়ের বড় সুযোগ হাতছাড়া হবে।

এদিকে সংকট নিরসনে রোববার লাহোরে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ত্রিপক্ষীয় বৈঠক করেছেন। ধারণা করা হচ্ছে, আইসিসি ও বন্ধুপ্রতীম বোর্ডগুলোর অনুরোধে পাকিস্তান শেষ পর্যন্ত মাঠে নামতে রাজি হতে পারে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ