Advertise with us
শিরোনাম
Price Sensitive Information for Bay Leasing & Investment Limited স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ব্রাজিলে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, লুলাকে শি মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলবে: ডি মারিয়া সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া মেসি কি তবে ব্রাজিলেরও? গবেষণায় উঠে এলো নতুন তথ্য
Advertise with us

ব্রাজিলের বিপক্ষে আমরা দুটি ভুল করেছি: হাইতি কোচ

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ২০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাজিলের বিপক্ষে আমরা দুটি ভুল করেছি: হাইতি কোচ

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে। অন্যদিকে ব্রাজিলের কাছে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে হাইতি। দীর্ঘ ৫২ বছর বিশ্বকাপে অংশ নেওয়া দেশটিকে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে। ১৯৭৪ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া হাইতিকে সেবারও গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হয়েছে।

৫২ বছর পর বিশ্বকাপের মূলপর্বে জায়গা পেয়ে ফের গ্রুপপর্ব থেকে বিদায়ে অনেকটাই হতাশ হাইতি কোচ সেবাস্তিয়ান মিগনে। তার চেয়েও বেশি হতাশ ব্রাজিলের কাছে হজম করা প্রথম দুটি গোল নিয়ে।

ম্যাচ শেষে মিগনে বলেন, ‘আমাদের খেলোয়াড়রা প্রমাণ করেছে, বিশ্বকাপে খেলার যোগ্যতা তাদের আছে। তবে দুর্ভাগ্যবশত, আজ আমরা ব্রাজিলের বিপক্ষে খেলেছি এবং দুই দলের শক্তির ব্যবধানটা অনেক বেশি ছিল। এই স্তরে ভালো করতে হলে সবকিছুর নিখুঁত সমন্বয় প্রয়োজন। কিন্তু আজ আমরা দুটি ভুল করে বসেছি।’

দলের হারলেও হাইতির কোচের আক্ষেপ মূলত ব্রাজিলের কাছে হজম করা প্রথম দুটি গোল নিয়ে। তিনি বলেন, ‘প্রথম দুটি গোল খাওয়ার ক্ষেত্রে আমরা অনেকটা অনভিজ্ঞতার পরিচয় দিয়েছি। আর ব্রাজিলের বিপক্ষে এমনটা হওয়ার পর ম্যাচ থেকে ফিরে আসা প্রতি মিনিটেই আরও কঠিন হয়ে পড়ে।’

ব্রাজিলের বিপক্ষে হারের কারণ জানতে চাইলে হাইতির কোচ বলেন, ‘সোজা কথা, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে।’

দলের বিদায়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছি। আমাদের পরের রাউন্ডে যাওয়ার আর কোনো সুযোগ নেই। তবে আমাদের মনে রাখতে হবে, দীর্ঘ ৫২ বছর পর আমরা বিশ্বকাপে অংশ নিয়েছি। আমরা সমর্থকদের আবেগকে শ্রদ্ধা জানাই। আমি আমার খেলোয়াড়দের ওপর আস্থা রাখি। যদিও আমরা ব্রাজিলের কাছে হেরে অত্যন্ত হতাশ।’

আগামী ২৫ জুন মরক্কোর বিপক্ষে হাইতির শেষ ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতা। সেই ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে খেলতে চায় হাইতি। মিগনে বলেন, ‘আগামী পাঁচ দিন পর গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর বিরুদ্ধে আমাদের ম্যাচ। সেই ম্যাচে সমর্থকদের গর্বিত করতে আমরা আমাদের সেরাটা দেব।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ