Advertise with us
শিরোনাম
Price Sensitive Information for Bay Leasing & Investment Limited স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ব্রাজিলে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, লুলাকে শি মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলবে: ডি মারিয়া সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া মেসি কি তবে ব্রাজিলেরও? গবেষণায় উঠে এলো নতুন তথ্য
Advertise with us

বিশ্বকাপের পর ঘরোয়া ক্রিকেটে খেলবেন না জ্যোতি

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপের পর ঘরোয়া ক্রিকেটে খেলবেন না জ্যোতি

নারী ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় বসছে আট দলের এই আসর। এই টুর্নামেন্ট শেষে ঘরোয়া ক্রিকেট থেকে কিছুটা সময় বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বিশ্বকাপের আগে সংবাদ সম্মেলনে জ্যোতি জানান, টানা খেলার কারণে ওয়ার্কলোড বেড়ে গেছে। তাই বিশ্বকাপ শেষে বিশ্রাম নিয়ে নিজেকে আরও ফিট করার পরিকল্পনা করেছেন তিনি। জ্যোতির ভাষায়, ‘গত ছয় মাস ধরে নিয়মিত খেলছি। শরীরকে ম্যানেজ করা জরুরি। জাতীয় দলে থাকতে হলে শতভাগ ফিট থাকতে হবে। তাই বিরতির সিদ্ধান্ত নিয়েছি।’

তবে এই বিরতি আন্তর্জাতিক ক্রিকেটে নয়, শুধু ঘরোয়া লিগে। বিশেষ করে নারীদের এনসিএলে খেলবেন না বলে জানিয়েছেন তিনি। ‘এটা জাতীয় দল থেকে নয়, শুধু এনসিএল থেকে বিরতি। আমার জায়গায় অন্যরা খেলুক, ওটাই চাই। বিশ্বকাপ শেষে কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকব’- যোগ করেন জ্যোতি।

এরই মধ্যে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ নারী দলকে অনূর্ধ্ব–১৫ ছেলেদের বিপক্ষে খেলতে দেখা গেছে। তবে সেই সিরিজে সুবিধা করতে পারেনি মেয়েরা। প্রস্তুতি নিয়ে জ্যোতি বলেন, ‘প্রস্তুতি হয়তো আদর্শ হয়নি। তবে যেটুকু সুযোগ ছিল, আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি। কয়েকজন খেলোয়াড় বাইরে থেকে নেয়া হয়েছিল। তবুও স্বীকার করছি, আমরা প্রত্যাশামতো পারফর্ম করতে পারিনি।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ