Advertise with us
শিরোনাম
Price Sensitive Information for Bay Leasing & Investment Limited স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ব্রাজিলে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, লুলাকে শি মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলবে: ডি মারিয়া সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া মেসি কি তবে ব্রাজিলেরও? গবেষণায় উঠে এলো নতুন তথ্য
Advertise with us

বাহরাইনে তেল শোধনাগারে হামলার পর ‘ফোর্স মাজ্যর’ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ০৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাহরাইনে তেল শোধনাগারে হামলার পর ‘ফোর্স মাজ্যর’ ঘোষণা

বাহরাইনের জ্বালানি প্রতিষ্ঠান বাপকো এনার্জিস তাদের কার্যক্রমে ‘ফোর্স মাজ্যর’ ঘোষণা করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার প্রধান তেল শোধনাগারে হামলার ঘটনার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফরাসি শব্দগুচ্ছ ‘ফোর্স মাজ্যর’ বলতে সাধারণত নিয়ন্ত্রণের বাইরের কোনো বিষয়কে বোঝানো হয়। এ ধরনের ঘোষণা দেওয়া হলে নিয়ন্ত্রণের বাইরে থাকা কোনো ঘটনার কারণে সরবরাহ ব্যাহত হলে প্রতিষ্ঠান চুক্তির দায় থেকে অব্যাহতি পায়।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সোমবার সিত্রা এলাকায় ইরানের একটি ড্রোন হামলার পর বাপকোর তেল শোধনাগার থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে। এরপরই এমন ঘোষণা দেওয়া হয়।

এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, ওই হামলায় স্থাপনাটির কাছাকাছি এলাকায় কিছু মানুষ আহত হয়েছেন, ক্ষয়ক্ষতিও হয়েছে। বাহরাইনের জ্বালানি খাতের জন্য বাপকো এটি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ