Advertise with us
শিরোনাম
Price Sensitive Information for Bay Leasing & Investment Limited স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ব্রাজিলে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, লুলাকে শি মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলবে: ডি মারিয়া সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া মেসি কি তবে ব্রাজিলেরও? গবেষণায় উঠে এলো নতুন তথ্য
Advertise with us

‘বড় ম্যাচের প্রস্তুতি সম্পন্ন’, ভারত ম্যাচের আগে ভক্তদের ডাক হামজার

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘বড় ম্যাচের প্রস্তুতি সম্পন্ন’, ভারত ম্যাচের আগে ভক্তদের ডাক হামজার

নেপালের বিপক্ষে চোখধাঁধানো জোড়া গোল করেও দলকে জেতাতে না পারার আক্ষেপটা সঙ্গী হয়েছিল হামজা চৌধুরীর। বিশেষ করে সেই অবিশ্বাস্য বাইসাইকেল কিক আর ‘পানেনকা’ পেনাল্টির পরও শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হওয়াটা ছিল হতাশার।

তবে পেশাদার ফুটবলার হিসেবে সেই দুঃস্বপ্ন ভুলে দ্রুতই ঘুরে দাঁড়িয়েছেন তিনি। লেস্টার সিটির এই মিডফিল্ডারের সব মনোযোগ এখন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বড় লড়াইয়ে।

সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামজা নিজেই তার প্রস্তুতির কথা জানিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘বড় ম্যাচের সব প্রস্তুতি শেষ! আগামীকাল (আজ) আপনাদের সবাইকে দেখা আর আপনাদের দারুণ উচ্ছ্বাস অনুভব করার জন্য আর তর সইছে না! ইনশা আল্লাহ।’ নেপাল ম্যাচের পর যে হতাশা প্রকাশ পেয়েছিল, তা ঝেড়ে ফেলে তিনি এখন নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।

আজ রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের এই হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ