Advertise with us
শিরোনাম
Price Sensitive Information for Bay Leasing & Investment Limited স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ব্রাজিলে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, লুলাকে শি মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলবে: ডি মারিয়া সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া মেসি কি তবে ব্রাজিলেরও? গবেষণায় উঠে এলো নতুন তথ্য
Advertise with us

নিজের দল সামলাতে পারে না তারা কীভাবে দেশ চালাবে

রাজনীতি ডেস্ক   |   শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিজের দল সামলাতে পারে না তারা কীভাবে দেশ চালাবে

যারা নিজেদের দল সামলাতে পারে না, তারা কীভাবে দেশ চালাবে বলে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর তারা নিরীহ মানুষদের মামলা দিয়ে খাজনাপাতি তুলেছে। চাঁদাবাজি করেছে, ঘাট ও স্ট্যান্ড দখল করেছে। মানুষ তাদের প্রতি অতিষ্ঠ।’

গতকাল শুক্রবার সকালে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে জামায়াত আমির এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪-এর ৫ আগস্টের পর আমরা মামলা বাণিজ্য করিনি। আমাদের কর্মীরা মানুষের জীবন, মাল ও ইজ্জতের পাহারা দিয়েছে। সারাদেশে মামলা করেছি মাত্র আটটি। আসামি মাত্র একজন। আরেকটি দল নেমেছিল নিজেদের ভাগ্য উন্নয়নে। মামলাবাজি করে খাজনা তুলেছে। চাঁদাবাজি করেছে, ঘাট ও স্ট্যান্ড দখল করেছে। মা-বোনদের ইজ্জত হরণ করেছে। মানুষ তাদের প্রতি অতিষ্ঠ। যারা নিজেদের দল সামলাতে পারে না, তারা দেশ চালাবে কীভাবে?

তিনি বলেন, তারা যখন ধরা খেয়েছে, তখন আমার পেছনে লেগেছে। মিসাইল ছুড়েছিল আমার দিকে, ফিরে সেটা তাদের কপালেই পড়েছে। আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু মায়েদের ইজ্জত লুণ্ঠন হতে দেব না।

গতকাল শুক্রবার পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াতের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আগামী ১৩ ফেব্রুয়ারি সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে পিঠে নিয়ে এবং নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে।
মামু-খালুর টেলিফোন চলবে না উল্লেখ করে জামায়াত আমির বলেন, এখানে দেশের প্রধানমন্ত্রী হোক কিংবা রাষ্ট্রপতির বাড়ি কোথায় সেটা দেখা হবে না। ন্যায্যতার ভিত্তিতে জনগণের পাওনা নির্ধারণ করা হবে। দুর্নীতি করলে প্রধানমন্ত্রীকেও ছাড় দিয়ে কথা বলা হবে না।

নারীরা ঘরে-বাইরে নিরাপদ থাকবেন
গতকাল দুপুর ২টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মা-বোনদের ইজ্জতের কোনো নিশ্চয়তা নেই।
শহীদ শরিফ ওসমান বিন হাদি ঝালকাঠির গর্ব উল্লেখ করে শফিকুর রহমান বলেন, তিনি এই জনপদের সাহসী ও প্রতিবাদী সন্তান ছিলেন। তিনি কোনো ব্যক্তি বা দলের নয়, পুরো জাতির গর্বের সন্তান। হাদি দুটি স্বপ্ন বুকে ধারণ করেছিলেন– একটি আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ, আরেকটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র। সেই স্বপ্ন বাস্তবায়নের লড়াই করতে গিয়ে তিনি জীবন দিয়েছেন। আমরা সরকার গঠন করতে পারলে হাদি হত্যার বিচার হবে।

১০ টাকার চাল খেয়ে পেটে ব্যথা এখন আবার কার্ড বিতরণ শুরু
গতকাল বিকেলে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।
তিনি বলেন, এক আমলের ১০ টাকার চাল খেয়ে আমাদের যে পেটে ব্যথা হয়েছে, তা এখনও যায়নি। এখন আবার কার্ড বিতরণ শুরু হয়েছে। এসব কার্ড বিতরণ একটা ধাপ্পাবাজি।
গতকাল বিকেলে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত আমির। তিনি বলেন, এই বাংলাদেশ এখন এক স্বস্তির নিঃশ্বাস চায়, আর পুরোনো রাজনীতিতে ফিরে যেতে চাই না। এই পুরোনো রাজনীতি বাংলাদেশকে এগোতে দেয়নি, পায়ে জিঞ্জির দিয়ে আটকে রেখেছে।

ভোটের দিকে হাত বাড়ালে ডানা খুলে ফেলতে হবে
গতকাল রাতে ফরিদপুরের বোয়ালমারী স্টেডিয়াম মাঠে ফরিদপুর-১ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত আমির। তিনি বলেন, আগামী ১২ তারিখের ভোট বিগত ১২টা ভোটের মতো হবে না। আকাশ থেকে সিল আসতে পারে, কেন্দ্র দখল হতে পারে। সে জন্য ভোট পাহারা দিতে হবে। কেউ যদি ভোটের দিকে হাত বাড়ায় তাহলে তার ডানা খুলে ফেলতে হবে।

ফরিদপুর বিভাগ হবে
ফরিদপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যদি সেবা করার সুযোগ দেয় তাহলে ফরিদপুর নামে বিভাগ করা হবে। এরপর সিটি করপোরেশন করা হবে।
রাত ৯টায় ফরিদপুর-৩ (সদর) আসনের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে আজ শনিবার নির্বাচনী সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন ব্যুরো ও প্রতিনিধিরা)

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ