শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

তৃতীয় বিভাগে অবনমনের শঙ্কায় হামজার লেস্টার সিটি

খেলাধুলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তৃতীয় বিভাগে অবনমনের শঙ্কায় হামজার লেস্টার সিটি

ইংলিশ ফুটবল লিগের আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে ৬ পয়েন্ট কর্তনের শাস্তি আগেই পেয়েছিল লেস্টার সিটি। সেই শাস্তির বিরুদ্ধে আপিল করেও কোনো লাভ হলো না হামজা চৌধুরীর দলের। আপিল খারিজ হওয়ায় দ্বিতীয় বিভাগ (চ্যাম্পিয়নশিপ) থেকে এখন ইংলিশ ফুটবলের তৃতীয় বিভাগে (লিগ ওয়ান) নেমে যাওয়ার শঙ্কায় লেস্টারসিটির। এক দশক আগে প্রিমিয়ার লিগ জিতেছিল এই দলটি।

গত ফেব্রুয়ারিতে একটি স্বাধীন কমিশন লেস্টারের ওপর পয়েন্ট কর্তনের এই শাস্তি আরোপ করে। এর ফলে পয়েন্ট টেবিলের ১৭তম স্থান থেকে ২০তম স্থানে নেমে যায় তারা। পরবর্তীতে আপিল করলেও তা খারিজ হয়ে যাওয়ায় দলটির অবস্থান আরও নাজুক হয়েছে। বর্তমানে পয়েন্ট টেবিলের ২২তম স্থানে অর্থাৎ অবনমন অঞ্চলে অবস্থান করছে লেস্টার। নিরাপদ অঞ্চল থেকে এক পয়েন্ট পিছিয়ে থাকা দলটির হাতে লিগ বাঁচানোর জন্য বাকি আছে মাত্র ৫টি ম্যাচ। এই অবস্থায় কোচ গ্যারি রাওয়েটের অধীনে থাকা লেস্টারের জন্য অবনমন এড়ানো এখন এক কঠিন চ্যালেঞ্জ।

আপিল খারিজ হওয়ার পর ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘স্বাধীন আপিল বোর্ড ক্লাবের বিরুদ্ধে এই মৌসুমে ছয় পয়েন্ট কর্তনের সিদ্ধান্ত বহাল রেখেছে, এটি আমরা স্বীকার করছি। বিষয়টির এখানেই সমাপ্তি ঘটেছে। এখন মৌসুমের বাকি পাঁচ ম্যাচে মাঠের পারফরম্যান্সে আমাদের পুরো মনোযোগ।’

২০২৩-২৪ মৌসুমের আর্থিক লাভ ও স্থায়িত্ববিষয়ক নিয়ম ভঙ্গের অভিযোগে ২০২৫ সালের মে মাসে লেস্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রিমিয়ার লিগ। তখন দলটি চ্যাম্পিয়নশিপে খেলছিল। প্রিমিয়ার লিগ এক বিবৃতিতে জানায়, স্বাধীন কমিশনের দেওয়া ছয় পয়েন্ট কর্তনের সিদ্ধান্তই আপিল বোর্ড বহাল রেখেছে। কমিশনের মতে, লেস্টারের বিরুদ্ধে ২০২৩-২৪ মৌসুম শেষে নির্ধারিত সময়ের আর্থিক হিসাব জমা না দেওয়া এবং এ সংক্রান্ত নিয়মভঙ্গ প্রমাণিত হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ