Advertise with us
শিরোনাম
Price Sensitive Information for Bay Leasing & Investment Limited স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ব্রাজিলে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, লুলাকে শি মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলবে: ডি মারিয়া সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া মেসি কি তবে ব্রাজিলেরও? গবেষণায় উঠে এলো নতুন তথ্য
Advertise with us

তামিমের বোর্ডের বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান বুলবুলের

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তামিমের বোর্ডের বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান বুলবুলের

নিজেকে এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি দাবি করেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি মনে করেন, নির্বাচিত পরিচালনা পর্ষদকে অনৈতিকভাবে বাতিল করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন তিনি। এক প্রতিক্রিয়ায় তিনি নির্বাচনে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। সাবেক এই সভাপতির মতে, ‘২০২৫ সালের ৬ অক্টোবরের নির্বাচন স্বচ্ছতার সঙ্গে হয়েছে। সেখানে কোনো অনিয়ম হয়নি। এনএসসির তদন্তে উত্থাপিত অভিযোগের কোনো ভিত্তি নেই। এ ছাড়া বিসিবির বিরুদ্ধে এনএসসি তদন্ত করতে পারে না।’ এনএসসি কর্তৃক বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দেওয়া এবং অ্যাডহক কমিটি গঠন করা সরকারি হস্তক্ষেপ হিসেবে দেখেন তিনি।

বুলবুল জানান, বিসিবির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইসিসিকে নালিশ করবেন। যদিও এনএসসি স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট আইসিসিকে আগেই পাঠিয়েছে। নির্বাচনে অনিয়মের প্রমাণ পাওয়ায় বুলবুলের কমিটি ভেঙে তামিম ইকবালকে সভাপতি মনোনীত করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করে।

এই কমিটির তালিকাও আইসিসিকে পাঠিয়েছে এনএসসি। সেখান থেকে ইতিবাচক সাড়াও পেয়েছে বিসিবি। তামিম ইকবালের সঙ্গে সিইও নিজামউদ্দিন চৌধুরীকে আইসিসি ও এসিসির সভায় যোগ দিতে বলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ