Advertise with us
শিরোনাম
Price Sensitive Information for Bay Leasing & Investment Limited স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ব্রাজিলে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, লুলাকে শি মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলবে: ডি মারিয়া সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া মেসি কি তবে ব্রাজিলেরও? গবেষণায় উঠে এলো নতুন তথ্য
Advertise with us

জ্বালানি স্থাপনাতে ইরানের হামলায় ফের বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জ্বালানি স্থাপনাতে ইরানের হামলায় ফের বাড়ল তেলের দাম

উপসাগরীয় অঞ্চলের কয়েকটি জ্বালানি স্থাপনায় বৃহস্পতিবার নতুন করে হামলা চালিয়েছে ইরান। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) মজুতকৃত তেল বাজারে ছাড়ার ঘোষণার মধ্যে এমন হামলায় ফের দাম বাড়তে শুরু করেছে।

সকালে বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র একটি জ্বালানি ট্যাংকে আঘাত হানে। এরপর দেশটির সরকার বাসিন্দাদের ঘরে অবস্থানের সতর্কতা জারি করেছে। সৌদি আরব জানিয়েছে, শায়বাহ তেলক্ষেত্রের দিকে ধেয়ে যাওয়া ড্রোন তারা আকাশেই ভূপাতিত করেছে। এর আগে ওমানের সালালাহ বন্দরের জ্বালানি ট্যাংকে ড্রোন হামলা হয়। পরে বন্দরের কার্যক্রম সাময়িক স্থগিত রাখে কর্তৃপক্ষ।

গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির আশপাশেও জাহাজ চলাচল হামলার মুখে পড়েছে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের মেরিটাইম এজেন্সি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছে একটি কনটেইনার জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। এতে স্বল্প পরিসরে আগুন লাগে। ইরাকের কাছাকাছি দুটি তেলবাহী ট্যাংকারেও হামলার তথ্য দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এতে অন্তত একজন নিহত হয়েছেন।

এমন একাধিক হামলার খবরে বৃহস্পতিবার সকালে অপরিশোধিত তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে যায়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) কৌশলগত তেলের মজুত থেকে বড় পরিমাণ ছাড় অনুমোদন দেওয়ার পর দাম কিছুটা কমতির দিকে ছিল। ঘোষণা অনুযায়ী, আইইএ -এর সদস্য দেশগুলো মিলে মোট ৪০০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়বে। এর মধ্যে ১৭২ মিলিয়ন ব্যারেল সরবরাহ করবে যুক্তরাষ্ট্র।

তবে বিশ্লেষকদের মতে, দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা এতটাই বেশি যে এই পদক্ষেপ বাজারের উদ্বেগ পুরোপুরি কমাতে পারেনি। তাদের ধারণা, আপাতত তেলের দাম প্রতি ব্যারেল ৯০ থেকে ১০০ ডলারের মধ্যে ঘোরাফেরা করবে। এটাই আগামীতে ‘নতুন স্বাভাবিক’ অবস্থা হতে যাচ্ছে।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বুধবার সতর্ক করে বলেছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংক লক্ষ্য করে হামলা চালাতে পারে। এমন হুমকির পর অনেক আন্তর্জাতিক কোম্পানি দুবাই থেকে তাদের কর্মীদের সরিয়ে নেওয়া শুরু করেছে। বিপ্লবী গার্ডের প্রধান কমান্ডারের উপদেষ্টা আলি ফাদাভি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এমন এক দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়তে যাচ্ছে, যা শেষ পর্যন্ত পুরো মার্কিন অর্থনীতি এবং বৈশ্বিক অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ