Advertise with us
শিরোনাম
Price Sensitive Information for Bay Leasing & Investment Limited স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ব্রাজিলে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, লুলাকে শি মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলবে: ডি মারিয়া সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া মেসি কি তবে ব্রাজিলেরও? গবেষণায় উঠে এলো নতুন তথ্য
Advertise with us

জ্বালানি সংকটে ভিয়েতনামে অভ্যন্তরীণ ফ্লাইট বাতিলের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জ্বালানি সংকটে ভিয়েতনামে অভ্যন্তরীণ ফ্লাইট বাতিলের ঘোষণা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তীব্র জ্বালানি সংকটে পড়েছে ভিয়েতনাম। পর্যাপ্ত জেট ফুয়েল না থাকায় আগামী মাস থেকে সপ্তাহে অন্তত ২৩ অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির জাতীয় বিমান সংস্থা ‘ভিয়েতনাম এয়ারলাইনস’।

সোমবার রাতে ভিয়েতনামের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে। খবর দ্য গার্ডিয়ানের

তিন সপ্তাহের বেশি সময় ধরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে, সরবরাহ ব্যবস্থায়ও ধস নেমেছে। ভিয়েতনাম এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে ‘জেট এ-১’ জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে কমেছে। এর ফলে অভ্যন্তরীণ এয়ারলাইনসগুলো ঝুঁকিতে পড়েছে। তাই আগামী ১ এপ্রিল থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত কার্যকর হবে।

তবে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, প্রধান অভ্যন্তরীণ রুট এবং আন্তর্জাতিক ফ্লাইটগুলো আপাতত সচল রাখা হবে।

এদিকে, আন্তর্জাতিক রুটের টিকিটে অতিরিক্ত ‘ফুয়েল সারচার্জ’ বা জ্বালানি শুল্ক আরোপের পরিকল্পনা করছে দেশটির বিমান সংস্থাগুলো, যা এপ্রিল থেকেই কার্যকর হতে পারে।

জ্বালানি সংকট মোকাবিলায় ভিয়েতনাম সরকার এরইমধ্যে কাতার, কুয়েত, আলজেরিয়া এবং জাপানের কাছে জ্বালানি সহযোগিতার অনুরোধ জানিয়েছে। গত সোমবার রাশিয়ার সঙ্গে তেল ও গ্যাস উৎপাদন বিষয়ে একটি চুক্তিতে সই করেছে হ্যানয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ