Advertise with us
শিরোনাম
Price Sensitive Information for Bay Leasing & Investment Limited স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ব্রাজিলে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, লুলাকে শি মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলবে: ডি মারিয়া সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া মেসি কি তবে ব্রাজিলেরও? গবেষণায় উঠে এলো নতুন তথ্য
Advertise with us

জানুয়ারিতেও তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জানুয়ারিতেও তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

চলতি ২০২৫-২৬ অর্থবছরের ডিসেম্বরের পর জানুয়ারিতেও তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত মাসে ব্যাংকিং চ্যানেলে ৩১৭ কোটি ডলার এসেছে। আগের মাস ডিসেম্বরে এসেছিল ৩২২ কোটি ডলার। সাধারণভাবে রমজান ও ঈদকে কেন্দ্র করে রেমিট্যান্স বেড়ে থাকে। এবার নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসী আয় বেড়ে থাকতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।

দেশের ইতিহাসে এ নিয়ে তৃতীয় কোনো মাসে তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। এর আগে গত বছরের রমজান ও ঈদের মাস মার্চে ৩৩০ কোটি ডলার এসেছিল। এযাবৎ কালের মধ্যে কোনো একক মাসে যা সর্বোচ্চ। গত জানুয়ারি মাসের এ রেমিট্যান্স আগের বছরের একই মাসের তুলনায় ৪৫ শতাংশের বেশি। গত বছরের জানুয়ারিতে মোট ২১৮ কোটি ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ভোটের আগে প্রবাসী আয় বৃদ্ধির প্রভাব পড়েছে পুরো অর্থবছরের রেমিট্যান্সে। চলতি অর্থবছরের ৭ মাসে প্রবাসীরা মোট এক হাজার ৯৪৪ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ৫৯৬ কোটি ডলার। এ সময় প্রবাসী আয় বেড়েছে ৩৭৪ কোটি ডলার, যা ২১ দশমিক ৭৬ শতাংশ। আওয়ামী লীগ পতনের পর গত অর্থবছরে রেমিট্যান্স বেড়েছিল ২৬ দশমিক ৮৩ শতাংশ। তার ওপর এই প্রবৃদ্ধি দেশের অর্থনীতি ঠিক রাখতে সহায়ক ভূমিকা রাখছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, অর্থ পাচার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক এখন কঠোর অবস্থান নিয়েছে। আবার ঋণের নামে অর্থ আত্মসাৎ ঠেকানোর বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এতে হুন্ডিপ্রবণতা কমে যাওয়ায় বৈধ চ্যানেলে রেমিট্যান্স বাড়ছে। রেমিট্যান্স বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে গত ২৯ জানুয়ারি গ্রস ৩৩ দশমিক ১৮ বিলিয়ন ডলার হয়েছে। বিপিএম৬ অনুযায়ী, যা ২৮ দশমিক ৬৮ বিলিয়নে রয়েছে। এতে আমদানিতে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধির পরও ডলারের সংকট নেই। দীর্ঘদিন ধরে ডলারের দর ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ