সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
শিরোনাম
Advertise with us

চোটে বিশ্বকাপ শেষ হয়ে যেতে পারে ব্রাজিল তারকার

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ০৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চোটে বিশ্বকাপ শেষ হয়ে যেতে পারে ব্রাজিল তারকার

পানামাকে ৬-২ ব্যবধানে হারানোর পর আজ সোমবার ভোরে মিশরের বিপক্ষে ২-১ ব্যবধান জয়- ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতিটা হয়েছে প্রত্যাশিতই। কিন্তু এরপরও স্বস্তিতে থাকতে পারছে না কার্লো আনচেলত্তির দল। মিশরের বিপক্ষে আজকের ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছেন ওয়েসলি। ওই চোটে বিশ্বকাপই শেষ হয়ে যেতে পারে এএস রোমাতে খেলা এ ফুলব্যাকের।

সাম্প্রতিক সময়ে ব্রাজিলের ডিফেন্স লাইনে আনচেলত্তির ভরসা হয়ে ওঠা ওয়েসলি মিশরের বিপক্ষে মোটে ১৫ মিনিট খেলতে পেরেছেন। দৌড়াতে দৌড়াতে হঠাৎ-ই থেমে যান ২২ বছর বয়সী এ রাইটব্যাক। এ সময় তাঁকে বাম কুঁচকির পেশি চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়।

এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি ওয়েলসি। সাইডবেঞ্চে বসার পর তোয়ালে দিয়ে মুখ ঢেকে কাঁদতে থাকেন তিনি। মেডিক্যাল স্টাফ ও সতীর্থরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। পরে ক্রাচে ভর করে স্টেডিয়াম ত্যাগ করেন ওয়েসরি। ব্রাজিলিয়ান এ ডিফেন্ডারের চোট পাওয়া জায়গায় ভারী ব্যান্ডেজ দেখা গেছে।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওয়েসলিকে নিয়ে উদ্বেগ জানান আনচেলত্তি। এ সময় ব্রাজিল কোচ জানিয়েছেন, পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে, ওয়েসলি বিশ্বকাপ খেলতে পারবেন কি না।

আনচেলত্তি বলেছেন, ‘ওর কিছু পরীক্ষা করাতে হবে। ওর পেশি চোট পেয়েছে, আগামীকাল পরীক্ষার রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার ধারণা, বিশ্বকাপের আগে ওর সুস্থ হয়ে ওঠার সময় আছে। যদি সেটা না হয়, তাহলে আমাদের অন্য একজনকে বেছে নিতে হবে। বিষয়টি জরুরি এবং আমাদের উদ্বিগ্ন করছে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ