Advertise with us
শিরোনাম
Advertise with us

দশ বছর পর আসছে ‘আইস এজ’

বিনোদন ডেস্ক   |   শনিবার, ০৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দশ বছর পর আসছে ‘আইস এজ’

প্রায় এক দশকের বিরতির পর আবার বড় পর্দায় ফিরছে জনপ্রিয় এনিমেটেড ফ্র্যাঞ্চাইজি ‘আইস এজ’। দীর্ঘদিন ধরে দর্শকদের মধ্যে যে অপেক্ষা তৈরি হয়েছিল, অবশেষে তার অবসান ঘটিয়ে ষষ্ঠ কিস্তির ঘোষণা দিয়েছে ডিজনি। নতুন ছবিটির নাম রাখা হয়েছে ‘আইস এজ: বয়েলিং পয়েন্ট’।

ঘোষণা আসার পর থেকেই বিশ্বজুড়ে এই ফ্র্যাঞ্চাইজির ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। এবারের গল্পে আগের মতো বরফে ঢাকা পরিবেশে সীমাবদ্ধ না থেকে সম্পূর্ণ ভিন্ন এক প্রাগৈতিহাসিক জগৎ দেখানো হবে বলে ইঙ্গিত দিয়েছে নির্মাতারা।

ম্যানি, সিড ও ডিয়েগো এবার এমন এক ভূখণ্ডে পৌঁছে যাবে যেখানে চারপাশে থাকবে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, গলিত লাভা এবং বিপর্যস্ত এক নতুন পৃথিবীর চিত্র।

ডিজনির পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটি মুক্তি পাবে ২০২৭ সালের ৫ ফেব্রুয়ারি। ভক্তদের জন্য আরও বড় সুখবর হলো, আগের কিস্তিগুলোর পরিচিত কণ্ঠশিল্পীরাই আবার ফিরছেন। রে রোমানো, জন লেগুইজামো, ডেনিস লিয়ারি, সাইমন পেগ এবং কুইন লাতিফা। সবাই আবারও নিজেদের চরিত্রে কণ্ঠ দেবেন।

দীর্ঘ বিরতির পর আইস এজের এই প্রত্যাবর্তনকে অনেকে পুরোনো নস্টালজিয়ার সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করার বড় উদ্যোগ হিসেবে দেখছেন। একইসঙ্গে ডিজনির এই ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে ‘সেরা খবর’ বলছেন, আবার কেউ আগের পর্বগুলো আবার দেখে নেওয়ার পরিকল্পনাও করছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ