Advertise with us
শিরোনাম
Price Sensitive Information for Bay Leasing & Investment Limited স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ব্রাজিলে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, লুলাকে শি মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলবে: ডি মারিয়া সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া মেসি কি তবে ব্রাজিলেরও? গবেষণায় উঠে এলো নতুন তথ্য
Advertise with us

ক্রিকেটারদের জন্য বিসিবির ঈদ উপহার, পাবেন স্ত্রী-সন্তানরাও

খেলাধুলা ডেস্ক   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ক্রিকেটারদের জন্য বিসিবির ঈদ উপহার, পাবেন স্ত্রী-সন্তানরাও

দীর্ঘ বিরতি কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের প্রস্তুতির মাঝেই জাতীয় দলের ক্রিকেটারদের জন্য সুখবর নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতবারের মতো এবারও ক্রিকেটারদের ঈদ উপহার দিচ্ছে বিসিবি।

তবে গতবার শুরু হওয়া এই রীতিতে শুধু ক্রিকেটারদের স্ত্রীরা উপহার পেয়েছিলেন। এবার ক্রিকেটাররাও পাবেন। প্রাধান্য পাচ্ছেন তাদের পরিবারের সদস্যরাও। সব মিলিয়ে মোট ৩০ জন জাতীয় ক্রিকেটারকে এই উপহার দেওয়া হচ্ছে। এক্ষেত্রে গত এক বছরে জাতীয় দলের হয়ে যে কোনো ফরম্যাটে অন্তত এক ম্যাচ খেলা ক্রিকেটাররাই পাবেন এসব উপহার। ক্রিকেটারদের জন্য থাকছে পাজামা-পাঞ্জাবি আর নারী ক্রিকেটার ও পুরুষ ক্রিকেটারদের স্ত্রীদের জন্য থাকছে সালোয়ার-কামিজ। এছাড়া ক্রিকেটারদের বাচ্চাদের জন্য চকলেটের ব্যবস্থাও রাখা হয়েছে।

এবারের উপহারের জন্য বেছে নেওয়া হয়েছে পাকিস্তানের জনপ্রিয় ‘জুনায়েদ জামশেদ’ (জে ডট) ব্র্যান্ড। উল্লেখ্য, জাতীয় দলের দুই তারকা তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম এই ব্র্যান্ডের বাংলাদেশ অংশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।

শুধু খেলোয়াড়রাই নন, দলের কোচিং স্টাফ থেকে শুরু করে পর্দার আড়ালে কাজ করা টিম বয়দের সঙ্গেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে উপহারের ব্যবস্থা করেছে বিসিবি। জানা গেছে, এই উপহার সামগ্রীর জন্য জনপ্রতি ১০ হাজার টাকা করে বাজেট নির্ধারণ করা হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারায় বেশ লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছে টাইগাররা। এছাড়া গত বছরের অক্টোবরের পর থেকে আর কোনো ওয়ানডে ম্যাচও খেলেনি বাংলাদেশ দল। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে। এই সিরিজ শেষ করেই ঈদের ছুটিতে পরিবারের কাছে ফিরে যাবেন ক্রিকেটাররা।

Facebook Comments Box
বিষয় :
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ