Advertise with us
শিরোনাম
Price Sensitive Information for Bay Leasing & Investment Limited স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ব্রাজিলে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, লুলাকে শি মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলবে: ডি মারিয়া সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া মেসি কি তবে ব্রাজিলেরও? গবেষণায় উঠে এলো নতুন তথ্য
Advertise with us

ইরানি ড্রোন অপরাধীদের ওপর বজ্রপাতের মতো আঘাত হানছে: মুজতাবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরানি ড্রোন অপরাধীদের ওপর বজ্রপাতের মতো আঘাত হানছে: মুজতাবা খামেনি

শত্রুপক্ষকে আরেকটি পরাজয়ের ‘তিক্ত স্বাদ’ দিতে ইরানের নৌবাহিনী প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। তিনি বলেন, ইরানি ড্রোন ‘আমেরিকান ও জায়নবাদী অপরাধীদের ওপর বজ্রপাতের মতো আঘাত হানছে’ এবং নৌবাহিনী শত্রুদের ‘নতুন পরাজয়ের স্বাদ’ দিতে প্রস্তুত।

শনিবার ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া বার্তায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে এ হুঁশিয়ারি দেন তিনি।

মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে ‘অবিশ্বাসী’ ও ‘চরম উগ্র’ হিসেবে অভিহিত করে তিনি তাদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

টেলিগ্রামে দেওয়া এ বার্তায় মুজতাবা খামেনি বলেন, ইরানি সেনাবাহিনী তাদের দুর্বলতা ও অপমানিত হওয়ার বিষয়টি বিশ্ববাসীর সামনে উন্মোচন করেছে।

ইরানের এই সর্বোচ্চ নেতা বর্তমান সংঘাতকে ১৯৭৯ সালের ইরানিয়ান রেভ্যুলেশনের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য, বিপ্লবের পর থেকে সেনাবাহিনী ‘তার সঠিক অবস্থানে’ রয়েছে এবং এটি ‘জনগণের হৃদয় থেকে উঠে আসা, জাতির প্রকৃত সন্তান’।

বার্তায় তিনি তার পূর্বসূরি ও নিহত পিতা আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, তিনি বিপ্লবের প্রথম দশক থেকেই সেনাবাহিনীকে শক্তিশালী ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বার্তার শেষাংশে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতকে ‘ইরানের মহান জাতির ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ’ হিসেবে বর্ণনা করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ