Advertise with us
শিরোনাম
Price Sensitive Information for Bay Leasing & Investment Limited স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ব্রাজিলে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, লুলাকে শি মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলবে: ডি মারিয়া সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া মেসি কি তবে ব্রাজিলেরও? গবেষণায় উঠে এলো নতুন তথ্য
Advertise with us

আন্তর্জাতিক নামেই থাকছে বাণিজ্য মেলা

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আন্তর্জাতিক নামেই থাকছে বাণিজ্য মেলা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম থেকে ‘আন্তর্জাতিক’ শব্দ বাদ দেওয়ার সিদ্ধান্ত শেষ পর্যন্ত বাতিল হয়েছে। ফলে আগামী ১ জানুয়ারি শুরু হতে যাওয়া মেলার নাম থাকছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৬। মেলার ধরণ ও কাঠামোতেও কোনো পরিবর্তন আসছে না।

এর আগে গত ১৮ আগস্ট রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালনা পর্ষদের বৈঠকে মেলার নাম বদলে ‘ঢাকা বাণিজ্য মেলা’ করার সিদ্ধান্ত হয়েছিল। কারণ হিসেবে বলা হয়েছিল, আন্তর্জাতিক নাম থাকলেও বিদেশি প্রতিষ্ঠানের সরাসরি অংশগ্রহণ খুবই সীমিত। অনেক ক্ষেত্রে স্থানীয় এজেন্টদের মাধ্যমে বিদেশি ব্র্যান্ডের নামে পণ্য প্রদর্শন হওয়ায় ক্রেতারা বিভ্রান্ত হচ্ছিলেন। এতে মেলার আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগ ওঠে।

তবে সর্বশেষ বাণিজ্য মেলা স্টিয়ারিং কমিটির বৈঠকে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মেলায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চাহিদা রয়েছে এবং বিদেশিরা অংশ নেবে—এ বিবেচনায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে।

১৯৯৫ সাল থেকে নিয়মিত আয়োজিত এই মেলা এবার পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে। মেলায় ৩৫০টির বেশি স্টল ও প্যাভিলিয়ন থাকছে। ই-টিকিটিং ব্যবস্থায় টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। শিশুদের জন্য থাকছে দুটি বিনোদন পার্ক। আগামী ১ জানুয়ারি মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ