Advertise with us
শিরোনাম
Price Sensitive Information for Bay Leasing & Investment Limited স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ব্রাজিলে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, লুলাকে শি মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলবে: ডি মারিয়া সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া মেসি কি তবে ব্রাজিলেরও? গবেষণায় উঠে এলো নতুন তথ্য
Advertise with us

আট মাস পর বাড়ল রপ্তানি আয়

অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ০৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আট মাস পর বাড়ল রপ্তানি আয়

অনেকদিন পর দেশের রপ্তানি খাতে সুখবর মিললো। টানা আট মাস পর বাড়লো রপ্তানি আয়। সদ্য শেষ হওয়া এপ্রিলে গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে ৩৩ শতাংশের মতো। তবে এই বৃদ্ধিতে খুব বেশি আশ্বস্থ হওয়ার সুযোগ দেখছেন না রপ্তানিকারকরা।

কারণ, গত বছরের এপ্রিলে ঈদুল ফিতর উপলক্ষ্যে ১০ দিন ছুটির কারণে রপ্তানি কম ছিল। যুক্তরাষ্ট্রে ১০ শতাংশ পাল্টা শুল্কও কার্যকর হয় ওই মাসে। এই দুই কারণে ওই মাসে রপ্তানি আয় স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম ছিল। সেই দুর্বল ভিত্তির কারণে গেল এপ্রিলে রপ্তানি বেশি বলে মনে হচ্ছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, গেল এপ্রিলে গত বছরের একই মাসের চেয়ে রপ্তানি বেড়েছে ৩২ দশমিক ৯২ শতাংশ। রপ্তানি দাঁড়িয়েছে ৪০০ কোটি ডলার, যা গত বছরের এপ্রিলে ছিল ৩০২ কোটি ডলারের মত। আজ রোববার এই প্রতিবেদন প্রকাশ করে ইপিবি।

রপ্তানি খাতের উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, প্রতি বছর দুই ঈদের মাসে রপ্তানি প্রবাহ বাধাগ্রস্ত হয়। কারণ, ঈদের মাসে ১০ দিনের মত রপ্তানি খাতের সব শিল্প কারখানায় ছুটি থাকে। এতে উৎপাদন এবং রপ্তানি বন্ধ থাকে। ফলে অন্যান্য মাসের চেয়ে ঈদের মাসে অন্তত এক তৃতীয়াংশ রপ্তানি কম হয়। এ কারণে গত বছরের এপ্রিলে রপ্তানি ১২৩ কোটি ডলার কম ছিল।

Facebook Comments Box
বিষয় :
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ