Advertise with us
শিরোনাম
Price Sensitive Information for Bay Leasing & Investment Limited স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ব্রাজিলে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, লুলাকে শি মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলবে: ডি মারিয়া সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া মেসি কি তবে ব্রাজিলেরও? গবেষণায় উঠে এলো নতুন তথ্য
Advertise with us

আজীবন সম্মাননায় ভূষিত হলেন এডি মার্ফি

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আজীবন সম্মাননায় ভূষিত হলেন এডি মার্ফি

হলিউডের কিংবদন্তি কমেডি অভিনেতা এডি মার্ফিকে আজীবন সম্মাননা দিয়েছে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফআই)। চলচ্চিত্রে প্রায় পাঁচ দশকের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়।

শনিবার রাতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন হলিউডের বহু তারকা ও নির্মাতা।

৬৪ বছর বয়সী মার্ফি আশির দশকে স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরে জনপ্রিয় টিভি শো ‘স্যাটারডে নাইট লাইভ’-এ অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। ছোট পর্দায় সাফল্যের পর বড় পর্দায় অভিষেক ঘটে তার।

১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘বেভারলি হিলস কপ’ সিনেমার মাধ্যমে তিনি সুপারস্টার খ্যাতি পান। এরপর ‘কামিং টু আমেরিকা’, ‘নাটি প্রফেসর’ এবং অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘শ্রেক’-এর মতো জনপ্রিয় কাজ দিয়ে নিজের অবস্থান আরও শক্ত করেন।

সম্মাননা গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে মার্ফি পরিবারের সদস্য, সন্তান এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই বিশেষ মুহূর্তে প্রিয় মানুষদের একসঙ্গে দেখে তিনি অভিভূত। আবেগ সামলাতে না পেরে মঞ্চেই চোখে জল চলে আসে তার।

অনুষ্ঠানে তাকে সম্মান জানাতে উপস্থিত ছিলেন তার দীর্ঘদিনের বন্ধু পরিচালক স্পাইক লি, কমেডিয়ান মার্টিন লরেন্স ও ক্রিস রক। এছাড়া ‘শ্রেক’-এর সহ-অভিনেতা মাইক মায়ার্স, কিংবদন্তি সংগীতশিল্পী স্টিভি ওয়ান্ডার, কমেডিয়ান কেভিন হার্ট এবং উপস্থাপক-অভিনেতা আর্সেনিও হলসহ আরও অনেকেই বক্তব্য দেন।

উল্লেখ্য, এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের এই বিশেষ অনুষ্ঠানটি আগামী ৩১ মে নেটফ্লিক্সে দেখা যাবে।

Facebook Comments Box
বিষয় :
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ