বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

ভিয়েতনামে বন্যায় মৃত্যু বেড়ে ৯০, নিখোঁজ ১২

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভিয়েতনামে বন্যায় মৃত্যু বেড়ে ৯০, নিখোঁজ ১২

ভিয়েতনামে টানা কয়েকদিনের বৃষ্টিতে হওয়া বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। আরও ১২ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। খবর বিবিসির

প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে ১ লাখ ৮৬ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩০ লাখের বেশি গবাদিপশু ভেসে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ শতকোটি ডলার ছাড়াতে পারে বলে আশঙ্কা কর্মকর্তাদের।

ভিয়েতনাম সাম্প্রতিক মাসগুলোতে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে। দেশটিতে কয়েক সপ্তাহের ব্যবধানে কালমায়েগি ও বুয়ালোইয়ের মতো দুটি শক্তিশালী ঘূর্ণিঝড়ও আঘাত হেনেছে।

রোববার সকালেও প্রায় ২ লাখ ৫৮ হাজার মানুষ বিদ্যুৎহীন ছিলেন, প্রধান প্রধান অনেক মহাসড়ক ও রেললাইনে যান চলাচল বন্ধ রয়েছে, জানিয়েছেন কর্মকর্তারা।

দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সামরিক ও পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ