বুধবার ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

পিতৃভূমিকে শ্রদ্ধা আয়ারির

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ১৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পিতৃভূমিকে শ্রদ্ধা আয়ারির

ইয়াসিন আয়ারির নৈপুণ্যে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে সুইডেন। মেক্সিকোর গুয়াদালুপের মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এফ’ গ্রুপের ম্যাচে সুইডিশরা ৫-১ গোলে উড়িয়ে দেয় তিউনিসিয়াকে। জোড়া গোল করে এ ম্যাচে জয়ের নায়ক আয়ারি। কিন্তু বিশ্বকাপ অভিষেকে গোল করেও মন ভরে উদযাপন করতে পারেননি ২২ বছর বয়সী এ মিডফিল্ডার। নিজের প্রথম গোলের পর উল্লাসের পরিবর্তে যেন নিজেকে অপরাধীই ভেবেছেন ব্রাইটন অ্যান্ড হোভ এলবিয়ন তারকা।

ম্যাচের মাত্র ৭ মিনিটেই আয়ারির গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় সুইডেন। কিন্তু গোল করেও উল্লাস করতে দেখা যায়নি তাঁকে। বরং দুই হাত তুলে ক্ষমা চাওয়ার ভঙ্গিমায় গোল উদযাপন করেন এ মিডফিল্ডার। মাঠে সেজদায়ও লুটিয়ে পড়তে দেখা যায় তাঁকে। পরের ম্যাচের অন্তিত মুহূর্তে আরও এক গোল করে দলের জয়ের ব্যবধান বাড়ান আয়ারি। এ ছাড়া দলের চতুর্থ গোলেও অবদান রাখেন তিনি। তবে দুর্দান্ত পারফরম্যান্স করেও পিতৃভূমি তিউনিসিয়ার বিপক্ষে গোলের কারণেই বাঁধভাঙা উচ্ছ্বাসে মাততে পারেননি তিনি। তবে দ্বিতীয় গোল করে কিছুটা খোলস ছেড়ে বের হতে দেখা যায় আয়ারিকে। বাঁ প্রান্ত থেকে দূরপাল্লার শটে গোল করার পর ইতস্ততা কাটিয়ে ওঠে সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন তিনি।

সুইডেনের সোলনায় জন্মগ্রহণ করেন আয়ারি। তাঁর বাবার নাম আজ্জুজ আয়ারি। যিনি একজন তিউনিসিয়ান। সুইডেনের যুব দলে খেলার সময়ই ২০২২ বিশ্বকাপে তিউনিসিয়ার হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন আয়ারি। কিন্তু এ প্রস্তাব গ্রহণ করতে অস্বীকৃতি জানান তিনি। পরে সুইডিশ পত্রিকা আফতনব্লাদেতকে দেওয়া সাক্ষাৎকারে আজ্জুজ আয়ারি তাঁর ছেলে তিউনিসিয়ার হয়ে খেলার প্রস্তাব নাকচ করার কারণ খোলাসা করেন। আয়ারি কেন তিউনিসিয়ার হয়ে বিশ্বকাপ খেলেনি– এমন প্রশ্নের জবাবে আজ্জুজ জানান, তিনিই চেয়েছিলেন তাঁর ছেলে যেন সুইডেনের হয়ে খেলে। তাঁর ছেলেও এ বিষয়ে সায় দেন। যে দেশটি (সুইডেন) তাঁকে (আয়ারি) সবকিছু দিয়েছে, সেই দেশটিকে কিছুটা ফিরিয়ে দেওয়ার বিষয়টি অনুভব করেছিলেন তাঁর ছেলে।

গত শনিবার সুইডেনের বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিউনিসিয়ার কোচ সাবরি লামুউচিও আয়ারির প্রতি শুভকামনা জানান। তিনি বলেন, ‘আমি তাকে (আয়ারি) এবং তার ভাইকে চিনি। সে একটি সিদ্ধান্ত নিয়েছে (সুইডেনের হয়ে বিশ্বকাপ খেলতে) এবং এ সিদ্ধান্তের প্রতি তার অনেক শ্রদ্ধা রয়েছে। আর সে (আয়ারি) একজন ভালো খেলোয়াড়। আমি বিশ্বকাপে তার সাফল্য কামনা করি। কিন্তু অবশ্যই তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচের পর।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ