বুধবার ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

রোনালদো ফ্লপ, পর্তুগালের ত্রাতা ব্রুনো

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ০৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রোনালদো ফ্লপ, পর্তুগালের ত্রাতা ব্রুনো

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে গত রাতে চিলির বিপক্ষে ২-১ ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছে পর্তুগাল। তবে ম্যাচ জয়ের চেয়েও বেশি আলোচনা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর অফ-ফর্ম এবং রাফায়েল লিওর লাল কার্ড নিয়ে। ম্যাচের পর ‘গোলডটকম’ পর্তুগিজ ফুটবলারদের পারফরম্যান্সের একটি মূল্যায়ন ও রেটিংস প্রকাশ করেছে।

লিসবনের এস্তাদিও নাসিওনালে কাল চিলির বিপক্ষে ৪৫ মিনিট মাঠে ছিলেন রোনালদো। কোনো গোল করেননি, অ্যাসিস্টও নেই। পর্তুগালের দুটি গোলই এসেছে রোনালদো মাঠ ছেড়ে যাওয়ার পর। আক্রমণভাগে মাত্র ১২ বার বল স্পর্শ করেছেন। লক্ষ্যে শট নিয়েছেন মোট তিনটি, যার মধ্যে একটি বাইরে ও অন্যটি ব্লকড।

পুরো ম্যাচে রোনালদোর পারফরম্যান্সকে মূল্যায়ণ করতে গিয়ে গোলডটকম লিখেছে, প্রথমার্ধে রাফায়েল লিওকে ব্যাকহিল পাসে একটি সুযোগ তৈরি করে দেওয়া ছাড়া পুরো ম্যাচে আর কিছুই করতে পারেননি। মাঠের অধিকাংশ সময় তিনি নিষ্ক্রিয় ছিলেন। অফসাইডের ফাঁদে পড়ে একটি সহজ সুযোগও নষ্ট করেন। বিরতির পর কোচ তাকে তুলে নিলে তার পরিবর্তে নামা গনসালো গুয়েদেস গোল করেন। নিজের বদলি হিসেবে মাঠে নামা খেলোয়াড় গোল পাওয়ায় রোনালদো যে নিশ্চিতভাবেই মনে মনে ফুঁসছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। গোলডটকম চিলির বিপক্ষে রোনালদোকে রেটিং দিয়েছে ১০ নম্বরের মধ্যে ৫।

ম্যাচের সেরা ৮ রেটিং পয়েন্ট পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা পর্তুগালের ব্রুনো ফার্নান্দেজ। আবারও তিনি প্রমাণ করলেন কেন তিনি এই পর্তুগাল দলের প্রাণভোমরা। মাঝমাঠে যেমন ব্যস্ত সময় কাটিয়েছেন, তেমনি ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক দূরপাল্লার শটে দলের জয়সূচক দ্বিতীয় গোলটি করে তিনিই ম্যাচের সেরা পারফর্মার।

১০ এর মধ্যে ৭ পয়েন্ট পেয়েছেন জোয়াও কানসেলো ও রুবেন দিয়াস। মাঠের অন্যতম প্রাণবন্ত ফুটবলার ছিলেন কানসেলো। তার ক্রস থেকেই রুবেন দিয়াসের হেডের সুযোগটি তৈরি হয়েছিল। এ ছাড়া নিজে একটি বাইসাইকেল কিকে চিলির গোলরক্ষককে কঠিন পরীক্ষা দিতে বাধ্য করেন। অন্যদিকে রক্ষণে তেমন কোনো চাপ না থাকায় মাঝেমধ্যেই আক্রমণে উঠে আসছিলেন রুবেন দিয়াস। প্রথমার্ধের শুরুতে তার নেওয়া হেড চিলির গোলকিপার দুর্দান্তভাবে রুখে দেন।

ফরোয়ার্ডদের মধ্যে বিপরীত পারফরম্যান্স কনসেইসাও ও রাফায়েল লিওর। ফরোয়ার্ড কনসেইসাও নিজের স্বভাবজাত গতি দিয়ে চিলির রক্ষণে ভীতি ছড়িয়েছেন। তার পাসগুলো বারবার হতাশ করলেও দলের দ্বিতীয় গোলে ব্রুনো ফার্নান্দেজকে অ্যাসিস্ট করার পেছনে তার ভূমিকা ছিল। এজন্য ৬ পয়েন্ট পেয়েছেন তিনি। অন্যদিকে স্কোয়াডের সবচেয়ে কম ৩ পয়েন্ট লিওর। প্রথমার্ধের যোগ করা সময়ে চিলির ইভান রোমানকে সরাসরি ঘুষি মেরে লাল কার্ড দেখেন তিনি।

এছাড়া বার্নার্দো সিলভা, সামু কস্তা, রেনাতো ভেইগা, নেলসন সেমেদো ও জোসে সা প্রত্যেকেই ১০ এর মধ্যে ৬ পেয়েছেন। বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচ ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে। ‘কে’ গ্রুপে রোনালদোদের অপর দুই প্রতিপক্ষ কলম্বিয়া ও উজবেকিস্তান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ