রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

ইরান থেকে চীনের মুদ্রায় তেল কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরান থেকে চীনের মুদ্রায় তেল কিনছে ভারত

মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক শিথিলতার সুযোগে সীমিত পরিসরে ইরানের তেল কিনছে ভারতীয় শোধনাগারগুলো এবং এর মূল্য পরিশোধ করা হচ্ছে চীনা ইউয়ানে। এসব লেনদেন সম্পন্ন হচ্ছে আইসিআইসিআই ব্যাংকের–এর মাধ্যমে। রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা শিথিল করেছিল, তার পরই এই তেল ক্রয় শুরু হয়। একই প্রেক্ষাপটে সমুদ্রপথে রাশিয়া ও ইরানের তেল কেনার সুযোগ পায় বিভিন্ন দেশ।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা নবায়ন করলেও, ইরানের অপরিশোধিত তেলের ওপর নিষেধাজ্ঞাটি আগামীকাল শেষ হয়ে যাবে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের তেলের ওপর দেওয়া এই ছাড়ের মেয়াদ আর বাড়ানো হবে না। ফলে ভবিষ্যতে এ ধরনের লেনদেন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে অর্থ পরিশোধের জটিলতা সত্ত্বেও কিছু ভারতীয় শোধনাগার ইতোমধ্যে বিপুল পরিমাণ ইরানি তেল কিনেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) প্রায় ২০ কোটি ডলারের ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে, যা ‘জয়া’ নামের একটি বিশাল তেলবাহী জাহাজে করে দেশে আনা হয়। এছাড়া ইরানের আরও চারটি তেলবাহী জাহাজকে ভারতে নোঙর করার অনুমতি দেওয়া হয়েছে।

এই তেল কেনাবেচার অর্থ চীনা ইউয়ানে নিষ্পত্তি করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণই আমাদের অগ্রাধিকার। তেল বিপণন সংস্থাগুলো সব নিয়ম মেনেই কাজ করছে।

প্রসঙ্গত, ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র–এর চলমান উত্তেজনার প্রভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে বিঘ্ন সৃষ্টি হয়েছে, যার ফলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বেড়েছে। তবে এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভারত তুলনামূলকভাবে কম প্রভাবিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ