Advertise with us
Advertise with us

প্রথমার্ধে ডেল্টা লাইফের বিমা তহবিল বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রথমার্ধে ডেল্টা লাইফের বিমা তহবিল বেড়েছে

চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জীবন বিমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ২৯২ কোটি টাকায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ হাজার ৪৭ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিমা তহবিল বেড়েছে ২৪৫ কোটি টাকা।

বিমা খাতের তালিকাভুক্ত কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশ করা হয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫০২ কোটি টাকায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৮১ কোটি টাকা। ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির নিট প্রিমিয়াম দাঁড়িয়েছে ৪৮৭ কোটি টাকায়, ২০২৫ হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৩৯ কোটি টাকা।

২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ডেল্টা লাইফ। ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরেও বিনিয়োগকারীদের একই হারে লভ্যাংশ দেয় ডেল্টা লাইফ। কোম্পানিটির পর্ষদ সমাপ্ত ২০১৯, ২০২০ ও ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৩০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে। ডেল্টা লাইফ সমাপ্ত ২০১৮ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

 

১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১২৩ কোটি ৭৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার। এর ৪৮ দশমিক ৮৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৬১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৮ দশমিক ৫৫ শতাংশ শেয়ার রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ