Advertise with us
Advertise with us

এসআইবিএলের খুলনা-বরিশাল অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি   |   সোমবার, ০৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এসআইবিএলের খুলনা-বরিশাল অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর আওতাধীন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর খুলনা-বরিশাল অঞ্চলের ২৬টি শাখার অংশগ্রহণে শনিবার (১ আগস্ট) খুলনার হোটেল রয়েল ইন্টারন্যাশনাল লিমিটেডে এক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চত করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী প্রশাসক আছাদুল মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী প্রশাসক ড. মোহাম্মদ বজলুল করীম।

ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, সংশ্লিষ্ট শাখাগুলোর ম্যানেজার, অপারেশন ম্যানেজার এবং ইনভেস্টমেন্ট অফিসাররা সভায় অংশগ্রহণ করেন।

সভায় শ্রেণিকৃত বিনিয়োগ আদায়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি ক্ষুদ্র, কৃষি ও এসএমই খাতে বিনিয়োগ বৃদ্ধি, আমদানি-রপ্তানিসহ অন্যান্য নন-ফান্ডেড ব্যবসা সম্প্রসারণ, রেমিট্যান্স বৃদ্ধি এবং আমানত সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া, শ্রেণিকৃত বিনিয়োগ আদায় ত্বরান্বিত করতে প্রয়োজনীয় সব আইনি ব্যবস্থা গ্রহণ এবং চলমান মামলাগুলো পরিচালনার ক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শাখাগুলোকে নির্দেশনা দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ