Advertise with us
Advertise with us

ফাইনালে ভারত-জিম্বাবুয়ে লড়াই দেখতে চান দ্রাবিড়

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফাইনালে ভারত-জিম্বাবুয়ে লড়াই দেখতে চান দ্রাবিড়

টি-টোয়েন্টি বিশ্বকাপ যত শেষের দিকে গড়াচ্ছে, রোমাঞ্চ যেন ততই বাড়ছে। সুপার এইট পর্ব শুরু হতেই নকআউটের সমীকরণ নিয়ে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। এরই মাঝে নিজের ‘স্বপ্নের ফাইনাল’ নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক প্রধান কোচ ও কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড়। শিরোপা নির্ধারণী মঞ্চে ভারতের প্রতিপক্ষ হিসেবে চমক জাগানো জিম্বাবুয়েকে দেখতে চান তিনি।

এক সাক্ষাৎকারে দ্রাবিড় বলেন, ‘ফাইনালে ভারত যেকোনো দলের বিপক্ষে খেলুক, তাতেই আমি খুশি। তবে ভারত বনাম জিম্বাবুয়ে ফাইনাল হলে দারুণ হবে। জিম্বাবুয়ে যদি ফাইনালে উঠতে পারে, সেটা তাদের ক্রিকেটের জন্য বিশাল এক অর্জন হবে।’ এবারের আসরে সিকান্দার রাজার নেতৃত্বে নির্ভীক ক্রিকেট খেলে ইতিমধ্যেই গোটা ক্রিকেটবিশ্বের নজর কেড়েছে জিম্বাবুয়ে।

বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবের অধীনে দারুণ ছন্দে রয়েছে ভারত। সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও দ্রাবিড় মনে করেন, দলগত গভীরতাই এই ভারতের সবচেয়ে বড় শক্তি। তবে টি-টোয়েন্টি সংস্করণের অনিশ্চয়তার কথাও মনে করিয়ে দিয়েছেন সাবেক এই কোচ। তার মতে, নকআউট পর্বে একটি খারাপ দিন বা কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তই ম্যাচের পুরো চিত্র বদলে দিতে পারে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ