বুধবার ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

‘যেখানে সম্মান নেই, সেই খেলা দেখারও দরকার নেই’

খেলা ডেস্ক   |   সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘যেখানে সম্মান নেই, সেই খেলা দেখারও দরকার নেই’

রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে নেওয়ার পর কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ায় তোপের মুখে পড়েছে ভারত। ভক্ত-সমর্থকেরা তো বটেই, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর ক্ষুব্ধ অনেক ক্রিকেটারও। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আইপিএল সম্প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপের দল না পাঠানোর সিদ্ধান্তও নিয়েছে বিসিবি।

বিসিবি ও সরকারের নেওয়া কঠোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। তার স্পষ্ট কথা, যেখানে দেশের ক্রিকেটারের সম্মান নেই, সেই খেলা দেখার কোনো প্রয়োজন নেই।

এক প্রতিক্রিয়ায় পাইলট বলেন, ‘পারফরম্যান্স খারাপ হলে বাদ দিলে মেনে নেওয়া যেত। কিন্তু কোনো কারণ না দেখিয়ে তাকে (মুস্তাফিজ) ছেড়ে দেওয়া হয়েছে, যা আমাদের আত্মসম্মানে আঘাত করেছে। দিনশেষে আমাদের নিজেদের স্বার্থ ও সম্মানটা দেখতে হবে।’

মুস্তাফিজ ইস্যুতে দেশে আইপিএল সম্প্রচার বন্ধে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নেই, সেই চ্যানেল বা খেলা আমাদের দেখারও দরকার নেই। আমরা ক্রিকেট ভালোবাসি, কিন্তু নাগরিক হিসেবে অসম্মানিত হয়ে সেটা মেনে নেওয়া যায় না। তাই এটা এড়িয়ে চলাই উচিত।’

নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিসিবির সিদ্ধান্তকেও যৌক্তিক মনে করছেন সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার। তিনি বলেন, ‘সাধারণ নাগরিক হিসেবে মনে করি, যেখানে একজন খেলোয়াড়কে নিরাপত্তা দিতে পারে না, সেখানে পুরো দলের সঙ্গে যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই বোর্ড আইসিসিকে ভেন্যু পরিবর্তনের যে চিঠি দিয়েছে, তা খুবই সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত।’

আইসিসিতে ভারতের প্রভাবের বিষয়টি মাথায় রেখেও পাইলট বলেন, ‘আমরা জানি আইসিসিতে ভারতের দাপট বেশি। তারা কতটা স্বচ্ছ থাকবে তা নিয়ে সংশয় আছে। তবুও আমরা বিশ্বকাপ খেলব, তবে সেটা আইসিসির অধীনে এবং সম্মানের সঙ্গে। তাই আইসিসিকে চিঠি দিয়ে নিজেদের অবস্থান জানানোটা জরুরি ছিল।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ