বুধবার ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দলে তিন চমক

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ০৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৩০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দলে তিন চমক

বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করে প্রীতি ম্যাচের মাধ্যমে দল গুছিয়ে নেওয়ার পালা আর্জেন্টিনার। যুক্তরাষ্ট্রের মাটিতে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। যেখানে জায়গা দিয়েছেন তিন নতুন মুখকে।

অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে ঘোষিত ২৮ সদস্যের এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পালমেইরাসে খেলা আনিবাল মরেনো, রিভার প্লেটে খেলা লাওতারো রিভেরো এবং রেসিং ক্লাবের খেলে ফাকুন্দো ক্যামবেসেস। ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই তিন তরুণকে সুযোগ দিয়েছেন স্কালোনি।

দলে ফিরেছেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও জাতীয় দলের জার্সিতে ফিরছেন তিনি। এছাড়া, দীর্ঘ সময় পর দলে জায়গা পেয়েছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি। তিনি সর্বশেষ ২০২২ সালের জুনে আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন।

আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলা এবং ১৩ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।

২৮ সদস্যের আর্জেন্টিনা দল: ২৮ সদস্যের আর্জেন্টিনা দল: এমিলিয়ানো মার্টিনেজ, জেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেস, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, লাওতারো রিভেরো, মার্কোস আকুনা, নিকোলাস টাগলিয়াফিকো, লেয়ান্দ্রো পারেদেস, আনিবাল মরেনো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ, গিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, গিওলিয়ানো সিমিওনে, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, লিওনেল মেসি, জোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ