বুধবার ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

ভিএআরে নির্ধারণ করা হবে কর্নার ও দ্বিতীয় হলুদ কার্ড

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভিএআরে নির্ধারণ করা হবে কর্নার ও দ্বিতীয় হলুদ কার্ড

ফুটবল মাঠে রেফারির একটি ভুল বাঁশি মুহূর্তেই বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। আসন্ন ২০২৬ বিশ্বকাপে ভুলের সেই হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রযুক্তির ব্যবহারে পরিবর্তনের পথে হাঁটছে ফিফা। ‘ভিএআর’ প্রযুক্তির পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা চলছে। একই সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ইউরোপিয়ান জায়ান্টদের বিপক্ষে হাইভোল্টেজ প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

২০২৬ বিশ্বকাপেই ভিএআর-এর ক্ষমতা আরও বাড়ানো হতে পারে। কর্নার কিক এবং দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্তের ক্ষেত্রেও এখন থেকে রেফারিরা প্রযুক্তির সহায়তা নিতে পারবেন। বর্তমানে সরাসরি লাল কার্ডের ক্ষেত্রে ভিএআর ব্যবহার করা হলেও, দ্বিতীয় হলুদ কার্ডের ক্ষেত্রে তা প্রযোজ্য ছিল না। তবে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এর কাছে বিশেষ অনুমতির অপেক্ষায় আছে ফিফা। কর্নার কিক নিয়ে সন্দেহ দেখা দিলেও ভিএআর চেক করার প্রস্তাব রাখা হয়েছে। আগামী মার্চে আইএফএবি-র বোর্ড সভার পরই নিশ্চিত হওয়া যাবে বিশ্বকাপে এই নতুন নিয়মগুলো দেখা যাবে কি না।

ইউরোপসেরাদের বিপক্ষে প্রস্তুতি নিয়ম বদলের পাশাপাশি মাঠের প্রস্তুতিতেও পিছিয়ে নেই আয়োজকরা। বিশ্বকাপের ভেন্যুগুলোতে ইউরোপের পরাশক্তিদের আতিথ্য দেবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। স্বাগতিক যুক্তরাষ্ট্র তাদের প্রস্তুতির অংশ হিসেবে চারটি ম্যাচ খেলবে, যার মধ্যে তিনটি প্রতিপক্ষ চূড়ান্ত বেলজিয়াম, জার্মানি ও পর্তুগাল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মার্সিডিজ বেঞ্জ এবং ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামের মতো বিশ্বমানের ভেন্যুতে।

অন্যদিকে আরেক আয়োজক মেক্সিকো বেছে নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ও বেলজিয়ামকে। মেক্সিকোর ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। সংস্কার কাজ চলতে থাকা এই আইকনিক ভেন্যুটি বিশ্বের প্রথম স্টেডিয়াম হিসেবে তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করে গড়তে যাচ্ছে নতুন ইতিহাস।

Facebook Comments Box
বিষয় :
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ