সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

প্রেম ভাঙলেও অটুট অর্জুন-মালাইকার বন্ধুত্ব

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রেম ভাঙলেও অটুট অর্জুন-মালাইকার বন্ধুত্ব

বলিউডের আলোচিত জুটি মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেমের ইতি ঘটেছে অনেক আগেই। তবে বিচ্ছেদ ঘটলেও একে অপরের সম্পর্কে কথা বলতে দেখা গেছে তাদের। প্রাক্তন প্রেমিকার নাম প্রায়ই উঠে এসেছে অর্জুনের কথায়। এছাড়া বিপদেও মালাইকার পাশে ছিলেন অর্জুন।

গেলো বছর বিচ্ছেদ নিয়ে অর্জুন-মালাইকার কেউ প্রকাশ্যে মুখ খোলেননি। তবে কয়েক মাস হল তাদের সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন বহুবার শোনা গেছে। সেই গুঞ্জন নতুন করে উস্কে দিয়েছে মালাইকার জন্মদিনে অর্জুনের বার্তা।

আজ ৫২ বছরে পা দিয়েছেন মালাইকা অরোরা। প্রাক্তনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি অর্জুন। মালাইকার একক একটি ছবি পোস্ট ইনস্টাগ্রামে অর্জুন লিখেছেন, ‘শুভ জন্মদিন। সব সময় এমনই উঁচুতে থেকো, হাসিটা বজায় রেখো আর খোঁজ নিও।’ অর্জুনের ‘খোঁজ নিও’ কথাটির মধ্যে ভক্তরা খুঁজে নিচ্ছেন নতুন ইঙ্গিত।

মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। ছবি: সংগৃহীত

এদিকে গত বছর জুন মাসে এই তারকা জুটির ঘনিষ্ঠ সূত্র ভারতীয় একাধিক গণমাধ্যমকে জানায়, আলাদা হলেও সৌজন্যতা বজায় থাকবে দু’জনের মধ্যেই। পরবর্তীতে অর্জুনের জন্মদিনে মালাইকার অনুপস্থিতি সেই গুঞ্জনকে আরও জোরালো করে তোলে। কিন্তু বাবার মৃত্যুতে শোকাহত মালাইকার পাশে ঠিকই দাঁড়িয়েছিলেন অর্জুন।

প্রেম ভেঙে যাওয়ার পর মালাইকার নতুন সম্পর্কে জড়ানোর কথা শোনা যায়নি। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, ‘অতীত ও বর্তমান সম্পর্ক নিয়ে কিছু বলতে চাই না। তবে আমি ভালোবাসায় বিশ্বাস করি, সবকিছুতেই ভালোবাসা দেখি। ভালোবাসা নিয়েই বাঁচতে চাই। আপাতত প্রেম নিয়ে কোনো চিন্তুা নেই।’

প্রাক্তন প্রেমিকার দুঃসময়ে উপস্থিত ও জন্মদিনের শুভেচ্ছায় অর্জুন প্রমাণ করেছেন, প্রেমের সম্পর্ক ভাঙলেও তাদের মধ্যে শ্রদ্ধা ও বন্ধুত্ব এখনও অটুট রয়েছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ