বুধবার ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

পিএসএলে শরিফুল ও নাহিদের এনওসির মেয়াদ বাড়াল বিসিবি

খেলাধুলা ডেস্ক   |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পিএসএলে শরিফুল ও নাহিদের এনওসির মেয়াদ বাড়াল বিসিবি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা শরিফুল ইসলাম ও নাহিদ রানার অনাপত্তিপত্রের (এনওসি) মেয়াদ আরও এক দিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ফলে চলমান পিএসএলে আরও একটি ম্যাচ বেশি খেলার সুযোগ পাচ্ছেন এই দুই গতিতারকা।

এর আগে বিসিবির দেওয়া ছাড়পত্র অনুযায়ী শরিফুল ও নাহিদের এনওসির মেয়াদ ছিল ১২ এপ্রিল পর্যন্ত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ এপ্রিল পেশোয়ার জালমির হয়ে নির্ধারিত পিএসএল ম্যাচটিতে অংশ নিতে পারবেন তারা। ওই ম্যাচ শেষ করে ১৪ এপ্রিল দেশের বিমান ধরবেন এই দুই পেসার। দেশে ফিরেই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের প্রস্তুতি নিতে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসছে ১৩ এপ্রিল। ১৭ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই মাঠে ২০ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে ২৩ এপ্রিল। একই মাঠে টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ২৭ ও ২৯ এপ্রিল, ২ মে ঢাকায় হবে তৃতীয় ও শেষ টি–টুয়েন্টি।

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড:মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ