সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

দেশজুড়ে ইয়ামাহা রাইডার্স ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশজুড়ে ইয়ামাহা রাইডার্স ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইয়ামাহা মোটরসাইকেল ব্যবহারকারীদের সংগঠন ‘ইয়ামাহা রাইডার্স ক্লাবের’ উদ্যোগে সারাদেশে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়েছে। গত শুক্রবার ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হয়েছে মাসব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

দেশের বিভিন্ন জেলা থেকে ক্লাবের নিবন্ধিত ৩৩৬ জন সদস্য ১৬৮টি দলে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় অংশ নেয়। ফাইনালে চারটি ক্যাটাগরিতে চূড়ান্ত ম্যাচ হয়।

এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস প্রধান অতিথি হিসেবে ফাইনালে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।

এ সময় এসিআই মটরস্ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ